স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে ৫ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এ সময় দলের সদস্য সচিব ও এমপি আখতার হোসেন বলেন, এখনো স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। এর ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিএনপি নিজেদের দলীয় লোক সেখানে বসিয়ে বিতর্কের জন্ম দিচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে ৫টি দাবি জানান আখতার হোসেন।
১. আগামী ৬ মাসের মধ্যে সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।
২. প্রশাসক হিসেবে দলীয় কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না।
৩. যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, নীতিমালা করতে হবে।
৪. মার্কা ছাড়া নিজস্ব প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।
৫. সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
আজ সোমবার এ ব্যাপারে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ৫টি দাবি জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হচ্ছে, এটা তাদেরকেই ক্ষমতায় বসানোর একটা নীল নকশা। আমরা দাবি জানাচ্ছি যাতে যে ব্যক্তি প্রশাসক হিসেবে আছেন তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


