স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে সময় নষ্ট করা আটকাতে ক্রিকেটে ‘স্টপ ক্লক’ চালু করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisement

২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পরীক্ষামূলকভাবে এই স্টপ-ক্লক ব্যবহার করা হবে। গতকাল ভারতের আহমেদাবাদে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ওভারের সময় নিয়ন্ত্রন করতে এই ঘড়িটি ব্যবহার করা হবে। যদি বোলিং দল আগের ওভার শেষ হবার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার করতে প্রস্তুত না হয় এবং একই ঘটনা ইনিংসে তৃতীয়বার ঘটে থাকে, তাহলে পাঁচ রান জরিমানা করা হবে বোলিং দলকে।

অনেক সময়,ব্যাটিং দল ভালো খেলতে থাকলে প্রতিপক্ষের ব্যাটারদের মনোসংযোগে বিঘ্ন ঘটাতে বিভিন্ন ইস্যুতে খেলার গতি মন্থর করার চেষ্টা করে বোলিং দল। এমন পরিকল্পনা অনেক দলই করে থাকে। এসব আটকাতেই ‘স্টপ-ক্লক’ নিয়ম করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.