Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’
জাতীয়

‘নির্বাচনে সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা’

By Tarek HasanMay 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী বা তার সমর্থকরা সহিংসতার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির।

ec

Advertisement

বুধবার (২৯ মে) সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে শেষে এ মন্তব্য করেন তিনি।

মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত তৎপর আছে জানিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির বলেন, নির্বাচন হচ্ছে তাই এমন প্রতিটি উপজেলাকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় কমিশনার বলেন, গতবার উপজেলা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জনের বেশি সদস্যকে দেওয়া যায়নি৷ এবার সাধারণ ভোটকেন্দ্রগুলোতে ১৭ জন রয়েছেন৷ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আছেন ১৯ জন৷ এর বাইরে মাঠে পুলিশ ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স আছে। প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য৷ যারা দুষ্কৃতিকারী, সংখ্যায় আমরা তাদের চেয়ে বেশি আছি। সুতরাং, নির্বাচনী সহিংসতার চেষ্টা করে লাভ হবে না।

এ সময় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে গড়ে ৩৭ শতাংশ ভোটার এসেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডের সদস্য প্রার্থীরা ভোটার নিয়ে আসেন। উপজেলা নির্বাচনে প্রার্থী কম, সেটা হয় না। এবার সকাল থেকে আবহাওয়া প্রতিকূল ছিল, তাই ভোটার একটু কম ছিল। তবে এখন ধীরে ধীরে বাড়ছে।

বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, পবা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. হাসনাত উপস্থিত ছিলেন।

সিলমারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি

উল্লেখ্য, আজ রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় নির্বাচন চলছে। রাজশাহী বিভাগীয় কমিশনার সকালে প্রথমে পবা উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। এরপর নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ আরও কয়কটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটার ও এজেন্টদের সঙ্গে কথা বলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa