Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় তীব্র তাপদাহের মাঝে আজ যখন-যেখানে ঝড়-বৃষ্টি হতে পারে
জাতীয়

তীব্র তাপদাহের মাঝে আজ যখন-যেখানে ঝড়-বৃষ্টি হতে পারে

By Sibbir Osmanজুন 3, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: আজ শনিবার রাজধানী ঢাকাসহ ৫ বিভাগের অনেক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জেলায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, কালবৈশাখী ঝড় তৈরি হওয়া জন্য বায়ুমণ্ডলের মধ্য থেকে উচ্চ আকাশে উত্তর-পশ্চিম মুখি বায়ু প্রবাহ ও ভূ-পৃষ্ঠের নিচের দিকে দক্ষিণ-পশ্চিম মুখি বায়ু প্রবাহ দরকার। আজ খুলনা ও রাজশাহী বিভাগের ওপর বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। একই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর বাতাস দক্ষিণ-পশ্চিম দিক থেকে এসে সিলেট ও ঢাকা বিভাগের দিকে প্রবাহিত হচ্ছে।

Advertisement

এই দুই বায়ু প্রবাহের মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের ওপরে সংঘর্ষের ফলে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ বলেন, বিশেষ করে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের প্রায় সকল জেলা, খুলনা বিভাগের যশোর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী জেলায় ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভব্য সময় :

১) রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

২) ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

৩) ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৬টার মধ্যে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

৪) খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

৫) বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

৬) চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে দুপুর ৩টা থেকে রাত ৮টার মধ্যে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

৭) সিলেট বিভাগের জেলাগুলোতে আজ একাধিকবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া গবেষক পলাশ আরও বলেন, আজ দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে- ফরিদপুর-মাদারীপুর এলাকার সকল জেলায় (রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ এর আশপাশের অন্যান্য জেলায়)।

৫০ বছরের দাদিকে বিয়ে করল ১৭ বছরের নাতি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

জুন 16, 2026
বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

জুন 16, 2026
হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

জুন 16, 2026
Latest News
বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa