Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ
জাতীয় স্লাইডার

শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ

By iNews DeskApril 8, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে পাসপোর্টের সূচকে চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের অবস্থান ১০৪তম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া। এ সূচকে গত জানুয়ারিতে কসোভো এবং লিবিয়ার সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে ছিলো বাংলাদেশ। মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশিত বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২২’ এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠানটি।
শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ

Advertisement

তার আগে ২০২১ সালের অক্টোবরে এই সূচকে ১০৮তম অবস্থানে থাকলেও জানুয়ারিতে ৫ ধাপ উন্নতি ঘটে বাংলাদেশের পাসপোর্টের। এর ফলে সেই সময় শক্তিশালী পাসপোর্ট সূচকে ১০৩তম স্থানে উঠে আসে বাংলাদেশ। তিন মাসের ব্যবধানে এই সূচকে বাংলাদেশের এক ধাপ অবনতি ঘটেছে। হ্যানলির সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় হ্যানলি মোট ১১২টি অবস্থান নির্ধারণ করেছে। গত ১৭ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতোটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৬০তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৮টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

৩ দাবিতে গণভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা সোহেল তাজের

অন্যদিকে, বাংলাদেশের প্রতিবেশি ভারত ৮৪তম স্থানে রয়েছে। ভারতের নাগরিকরা বিশ্বের ৬০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। পাকিস্তান ১০৯তম এবং নেপাল ১০৬তম স্থানে রয়েছে। এছাড়া ৯১তম স্থানে আছে ভূটান। দেশটির নাগরিকরা ৫৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ৯৮তম অবস্থানে থাকা জান্তাশাসিত মিয়ানমারের নাগরিকরা বিশ্বের ৪৬টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন।

এবারের এই সূচকে যৌথভাবে শীর্ষে থাকা জাপান এবং সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। হ্যানলির ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের পাসপোর্ট সূচকে জার্মানি এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই দুই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

তবে এপ্রিলের এই পাসপোর্ট সূচকে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১১২তম)। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa