ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আর. মাধবন। ব্যক্তিগত জীবনে ভালোবেসে সারিতার সঙ্গে ঘর বেঁধেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই তারকা অভিনেতা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু জানেন কী প্রিয় মানুষটির সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল মাধবনের?

কয়েক দিন আগে ম্যাশেবল ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দিয়েছেন আর. মাধবন। এ আলাপচারিতায় প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, অভিনেতা হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠার আগে শিক্ষক ছিলেন তিনি। জনসমক্ষে বক্তব্য রাখা ও যোগাযোগ দক্ষতা তৈরির কৌশল শেখাতেন। কোলহাপুরে তার এই কোর্সে ভর্তি হয়েছিলেন সারিতা।
আর. মাধবন বলেন, “আমি তখন কোলহাপুরে ছিলাম। সে আমার ছাত্রী ছিল। সে তার আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য কোলহাপুরে এসেছিল, যে আমার ক্লাসের শিক্ষার্থী ছিল। পরে সেও তার আত্মীয়র সঙ্গে আমার ক্লাসে আসতে শুরু করে। আমার পড়ানোর কৌশল তার প্রিয় ছিল।”
আর. মাধবন স্পষ্ট করে জানান, সারিতা তার ক্লাসের শিক্ষার্থী থাকার সময়ে তাদের মাঝে রোমান্টিক কোনো সম্পর্ক ছিল না। তাদের যোগাযোগ ক্লাস রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোর্স শেষ করে সারিতা পেশাগত জীবনে পা রাখেন। অর্থাৎ এয়ার হোস্টেস হিসেবে চাকরিতে যোগ দেন। মূলত, এরপরই পরিস্থিতি বদলে যায়। কারণ কৃতজ্ঞতা জানাতে সারিতা তার শিক্ষক মাধবনকে ডিনারের আমন্ত্রণ জানান।
বিশেষ সেই মুহূর্তের কথা স্মরণ করে আর. মাধবন বলেন, “আমরা কোলহাপুরের একটি হোটেলে ডিনারে গিয়েছিলাম। তারপর থেকে সে আমাকে আপ্যায়ন করে আসছে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ক্লাস রুমের পরিচয় ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়। প্রায় আট বছর প্রেম করার পর বিয়ে করেন আর. মাধবন-সারিতা। ১৯৯৯ সালে ঐতিহ্যবাহী তামিল রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মূলত, বিয়ের পর তারকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন আর. মাধবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


