Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সুবর্ণচরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

সুবর্ণচরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By Shamim RezaMarch 20, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে এবার অন্যান্য বারের তুলনায় সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। সরিষা ক্ষেতে ইতোমধ্যে বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন চাষিরা।

সরিষার বাম্পার

এবার কৃষি অফিসের সহযোগীতা নিয়ে সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নের ৩৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় যে কারোর।

উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কৃষক মো. এনায়েত উল্যাহ বলেন, ‘উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে নতুন জাতের বীজ ও সার এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। কৃষি অফিসের পরামর্শে ঝুঁকি নিয়ে ৫০ একর জমিতে সরিষার আবাদ করেছি। গাছে ভালো ফলন দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভ হওয়ায় স্বপ্ন দেখছি। এবার লাভ হলে আগামীতে আরও বেশি জমিতে সরিষার আবাদ করবো ইনশাল্লাহ।’

চর জব্বরের কৃষক মো. সিরাজ মিয়া বলেন, ‘অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করি। এবার ধান তোলার পর কৃষি অফিসের কথায় ও সহযোগীতায় প্রায় পাঁচ একর জমিতে সরিষার আবাদ করেছি। ফলন ভালোই দেখা যাচ্ছে। বাজারে ভালো দাম পেলে আগামীতেও আরও বেশি জমিতে সরিষার চাষ করবো।’

চর জুবলির কৃষক মো. সোলায়মান বলেন, ‘আমরা কৃষক পরিবারের সন্তান। কৃষি কাজ করেই আমাদের বাবা-দাদারা চলেছেন, আমরাও চলছি। নিজেদের জমি না থাকায় অন্যদের জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। এবার কৃষি অফিস সরিষা চাষ করতে অনুপ্রেরণা দিয়েছে। তাদের সহযোগীতায় ও পরামর্শে সরিষার আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। এখন বাজারে কেমন দাম পাই, সেটার ওপর নির্ভর করছে আগামীতে চাষ করবো কিনা?’

উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, গত বছর সুবর্ণচরের চরক্লার্ক ব্লকে মাত্র ১ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। কিন্তু ভালো ফলন ও বেশি লাভ হওয়ায় চলতি বছর এই ব্লকের ৩০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করেছেন চাষিরা। তবে সঠিক সময়ে বীজ রোপণ করায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।’

শাহরুখের স্নেহের চুমুতে ভাসলেন অলন্যা

উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ জানান, ‘সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নে এবার মোট ৩৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছেন চাষিরা। আশা করি এবার লাভের মুখ দেখবে কৃষকরা। কৃষকদের যে কোনো সমস্যা ও প্রয়োজনে উপজেলা কৃষি বিভাগ তাদের পাশে রয়েছে। কৃষকরা যাতে আগামীতে আরো বেশি করে সরিষার আবাদ করতে পারেন তার জন্য আমরা সহযোগীতা দিয়ে যাবো।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চট্টগ্রাম ফলনের বাম্পার বিভাগীয় সংবাদ সম্ভাবনা সরিষার সরিষার আবাদ সুবর্ণচরে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

February 6, 2026
নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

February 6, 2026
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
Latest News
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.