Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যেমন হতে পারে ঈদের দিনের আবহাওয়া
জাতীয়

যেমন হতে পারে ঈদের দিনের আবহাওয়া

By Tarek HasanApril 9, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বৃষ্টির কারণে তাপমাত্রা কমার পর আবার বাড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার (৯ মার্চ) ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ চাঁদ না দেখা গেলে পবিত্র ঈদুল ফিতর হবে আগামী বৃহস্পতিবার। আবহাওয়াবিদেরা বলছেন, ওই দিন সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে। ওই দিন দেশের কোনো কোনো স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহও বয়ে যেতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

ab

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় তাপপ্রবাহ। তবে গত রোববার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটা কমে আসে। গত ৬ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে পরদিন বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসে ৪ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমে আসে অনেকটা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে মঙ্গলবার আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কক্সবাজার, পটুয়াখালী, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও নতুন নতুন এলাকায় তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা শুরু হয়েছে, এটা এখন কমবে না। বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা খুব না–ও বাড়তে পারে। তবে দুপুরের পর থেকেই তাপমাত্রা বেড়ে যাবে। ওই দিন রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহেরও সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ১৪ এপ্রিল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৫ থেকে ১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ।

ইফতারে রাখতে পারেন মজাদার চিকেন সালাদ

আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা খুব কম বলে জানান আরেক আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবারও সম্ভাবনা কম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আবহাওয়া, ঈদের দিনের পারে যেমন হতে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

February 3, 2026
Latest News
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.