পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শুধু খাল খননেই সীমাবদ্ধ না থেকে ধাপে ধাপে সড়ক, কালভার্ট, সেতুসহ প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি জানান, এই উন্নয়ন কার্যক্রম বিএনপি সরকারের হাত ধরেই এগিয়ে নেওয়া হবে।

উন্নয়ন

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি-গোবিন্দপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি চালু করেছিল, যা দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কৃষকদের উন্নয়নে সেই উদ্যোগ ছিল অত্যন্ত কার্যকর। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আবারও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমান ঘোষিত ২০ হাজার কিলোমিটার খাল খনন পরিকল্পনার অংশ হিসেবে সালথায় এই কর্মসূচির সূচনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য খালও খনন করা হবে, যা কৃষির জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে খাল, নদী ও জলাশয় খননে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে অনেক জলাধার শুকিয়ে গেছে এবং কৃষকদের জীবনমানেও প্রত্যাশিত উন্নয়ন আসেনি। খাল খননের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলে তিনি মনে করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের পর সালথা থানায় যেসব মামলা হয়েছে, তার বেশিরভাগই স্থানীয় বিরোধ থেকে সৃষ্টি হয়েছে। বর্তমানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হচ্ছে না এবং প্রতিহিংসার ভিত্তিতে কাউকে হয়রানি করা হবে না।

মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে তিনি সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। এ ক্ষেত্রে প্রশাসন, চিকিৎসক, শিক্ষক ও বেসরকারি সংস্থার কর্মীদের সমন্বয়ে সংগঠন গড়ে তোলার কথা বলেন, যা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কাজ করে সচেতনতা বাড়াবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.