জুমবাংলা ডেস্ক : ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খবর বাসসের।

হালকা কুয়াশা

Advertisement

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রী সেলসিয়াস, রাজশাহীতে ১৬ দশমিক ৭ ডিগ্রী, ময়মনসিংহে ১৬ দশমিক ৮ ডিগ্রী, চট্টগ্রামে ২০ ডিগ্রী, সিলেটে ১৮ দশমিক ২ ডিগ্রী, রংপুরে ১৮ দশমিক ৫ ডিগ্রী, খুলনায় ১৮ দশমিক ৬ ডিগ্রী এবং বরিশালে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল চট্টগ্রামে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.