স্পোর্টস ডেস্ক : গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স চলতি আসরে তিন ম্যাচ খেলে এখনও জয় পায়নি। তবে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে ভর করে আবারও ভালো অবস্থানে ফিরে আসবে বলে বিশ্বাস সিলেটের টিম ম্যানেজার নাফিস ইকবালের।

সিলেট স্ট্রাইকার্স

Advertisement

রোববার (২৮ জানুয়ারি) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে ঐচ্ছিক অনুশীলন করে সিলেট স্ট্রাইকার্স। তবে অনুশীলনে বাকি সবাই থাকলেও ছিলেন না দলের অধিনায়ক মাশরাফী। দীর্ঘসময় ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন কোচ রাজিন সালেহ।

মাশরাফীর উপস্থিতি নিয়ে নাফিস ইকবাল বলেন, ফ্র্যাঞ্চাইজি তার গুরুত্বটা বোঝে। সকলেই চাইছে সে মাঠে উপস্থিত থাকুক। এক একটা দলের শক্তির জায়গা একেক রকম থাকে। আমরা সকলেই জানি মাশরাফী কতটা শক্তিশালী, শুধু মাঠে খেলোয়াড় হিসেবে না, তার মধ্যে অসাধারণ নেতৃত্বগুণ রয়েছে। দলকে নেতৃত্ব দেয়ার জন্যও কিন্তু আমাদের দেখতে হয়।

তিনি বলেন, যদি প্রস্তুতির জায়গা থেকে বলেন, বিপিএলের আগে একটা জাতীয় সংসদ নির্বাচন ছিল। যার কারণে সে নিজেকে প্রস্তুত করতে পারেনি। কিন্তু আপনি যদি সব শেষ ম্যাচটি দেখেন, সে খুবই ভালো করেছে। তার বোলিংও ভালো হয়েছে। সুতরাং আমার মনে হয়, যতই দিন যাবে সে আরও ভালো করবে।

অনুশীলনে মাশরাফী না থাকা নিয়ে তিনি আরও বলেন, ক্রিকেট অনেক পেশাদার জায়গায় চলে গেছে। এখানে একদিনের অনুশীলনের থেকে তিন দিনের বিশ্রামটা বেশি জরুরি। আপনি কীভাবে আপনার মাইন্ডকে পরিষ্কার রাখবেন, আপনি কীভাবে পরিকল্পনা করবেন, এটা সম্পূর্ণই আপনার ওপরে নির্ভর করছে।

বিমানসেবিকার সঙ্গে শ্বশুরের প্রেম! জানতে পেরে কী করেছিলেন ববি দেওল?

সিলেটের ঘুরে দাঁড়ানোর বিষয়ে নাফিস ইকবাল বলেন, তিনটা হারের পরে একটু বাজে অবস্থা তৈরি হয়। তারপরও খেলোয়াড়রা খুব ভালো অবস্থানে আছে। পরের ম্যাচটি যদি আমরা ভালো খেলি তাহলে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। একটা-দুইটা ম্যাচ পরপর জিততে পারলে তখন আবার ভালো অবস্থানে চলে আসবে দল। আর এসব টুর্নামেন্টে সঠিক সময়ে ভালো করাটা জরুরি। আমাদের হাতে সময় রয়েছে এবং আশা করি খুব দ্রুত আমরা ফিরে আসবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.