Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মামলা করলেন জনপ্রিয় ইসলামি বক্তা তাহেরী
ইসলাম জাতীয় ধর্ম

মামলা করলেন জনপ্রিয় ইসলামি বক্তা তাহেরী

By Sibbir OsmanMarch 24, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের দায়ে সিলেটের আদালতে মামলা দায়ের করেছেন ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে আদালতে ১৫ জনের নামে এ মামলা দায়ের করেন তিনি।

তাহেরীর নিযুক্ত আইনজীবী সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগে জানা গেছে, ইসলামি বক্তা তাহেরীর বিরুদ্ধে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে আসার অভিযোগ তোলা হয়। তাহেরী ওয়াজ মাহফিলে বক্তৃতা করবেন, এ বিষয়ে আয়োজক কমিটি এলাকায় মাইকিং করেছিলেন। ওয়াজ মাহফিলে না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আশ্রাব গালিগালাজ করা হয়।

তাহেরী জানান, ঐ মাহফিল সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাকে না জানিয়েই মাহফিলের পোস্টার তার নাম ব্যবহার করা হয়েছে। পোস্টারে নাম দিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তার মানহানি করা হয়েছে। তাই জড়িতদের নামে তিনি মামলা দায়ের করেছেন।

এ সময় আদালত প্রাঙ্গণে গিয়াস উদ্দিন তাহেরী সাংবাদিকদের বলেন, সিলেটের বালাগঞ্জের মাহফিলের আমি কোনো দাওয়াত পাইনি। আমি জানিও না কে বা কারা টাকা নিয়েছে। অথচ আমার নামে মিথ্যাচার করা হয়েছে। তাই আদালতে মামলা দায়ের করতে এসেছি।

তিনি বলেন, ফেসবুক লাইভে আমাকে আশ্রাব গালিগালাজ করা হয়েছে। টাকা নেয়ার অপবাদ দিয়ে মাহফিলে না আসার বদনাম রটানো হয়েছে। তাই বাধ্য হয়ে মামলা দায়ের করেছি। আদালত আমার আবেদনটি আমলে নিয়েছেন।
মামলা করলেন জনপ্রিয় ইসলামি বক্তা তাহেরী

Advertisement

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ সাংবাদিকদের বলেন, তাহেরী আদালতে ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন। আগামী ৩১ মার্চ মামলার আদেশের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

অভিযোগের বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, কোনো যোগাযোগ না করে একটি চক্র তাহেরীর নাম ভাঙিয়ে এপিএস পরিচয়ে প্রতারণা ৩৩ হাজার টাকা নেয়। ওয়াজের দিন তাহেরীর উপস্থিতি না দেখে মানুষ ক্ষেপে যায়। অথচ কোনো যোগাযোগই করা হয়নি। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ করা হয়। এসব কারণে তিনি মামলা দায়ের করেন।

তাহেরী অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি। গত মঙ্গলবার (২২ মার্চ) এমন অভিযোগ ওঠে। এদিন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেন স্থানীয়রা।

আয়োজক কমিটির সংশ্লিষ্টরা বলেন, ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন তাহেরী। বিকেলে বালাগঞ্জের পৈলেনপুর এসে ওয়াজ করার কথা ছিল তাহেরীর। মাহফিলে আসা বাবদ তার এপিএসর কাছে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকাও দিয়েছে আয়োজক কমিটি। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই তাহেরীর পিএসের সঙ্গে যোগাযোগ রাখা মোবাইলের নম্বরে বার বার ফোনকল দিলে কেউ রিসিভ করেননি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্তও কেউ ফোনকল রিসিভ করেননি।

একপর্যায়ে টাকা নিয়ে তাহেরীর না আসার অভিযোগটি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। এ সময় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তাহেরীর বিরুদ্ধে স্লোগান দেন। এরপর আয়োজক কমিটি তাহেরীকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করে। ধারণকৃত এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তাহেরীর নজরে এলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো এপিএস নেই। যে বা যারা তার এপিএস পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

এক চুলায় ও দুই চুলায় যত টাকা বাড়ছে গ্যাসের দাম!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa