তামিলের বিনোদন ভুবনের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীকে চেন্নাইয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। শ্রীলঙ্কার বাসিন্দা সুবাসিনী তামিল বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে সুভাষিনীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী সান টিভি সিরিয়াল ‘কায়াল’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে৷
বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সুভাষিনী শ্রীলঙ্কা থেকে চেন্নাই চলে এসেছিলেন। বহু নবাগতের মতোই প্রথমে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে অধ্যবসায় ও অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসার মাধ্যমে তিনি দর্শকহৃদয় জয় করে নেন। সাবলীল অভিনয়ের মাধ্যমে ভক্তদের তার প্রতিভা ও আবেগের গভীরতা তুলে ধরতে সমর্থ হন।
পুলিশের প্রতিবেদন মতে, চেন্নাইয়ের আইয়াপ্পানথাঙ্গালে নিজ বাসভবনে সুভাষিনীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও জানা যায়, স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। সূত্র থেকে জানা গেছে যে, ভিডিও কলে স্বামীর সঙ্গে ব্যক্তিগত বাদানুবাদের পর তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


