Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা গত কয়েক দিনে কী ঘটেছে, মুখ খুলছেন তামিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

গত কয়েক দিনে কী ঘটেছে, মুখ খুলছেন তামিম

By Tarek HasanSep 27, 2023, 5:20 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউবে অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা এই ওপেনারকে বাদ রেখেই ১৫ সদস্যর দল ঘোষণা করা হয়।

তামিম

টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি। গত কয়েকদিনে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তামিম ইস্যুতে অনেক কথা শোনা গেছে। নানা গুঞ্জনের মধ্যেই এবার তবে কী বোমা ফাটাতে চলেছেন তিনি? ফেসবুকে এক পোস্টে তেমনই ইঙ্গিত করেছেন তামিম।

আজ বেলা পৌনে বারোটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’

আরও লিখেছেন, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

ইনজুরি আর ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তামিম। আর তাই বিশ্বকাপের আগে চিরচেনা তামিমকে ফিরে পাওয়া নিয়ে শঙ্কা ছিল অনেকেরই। কিন্তু তামিম বেশ আত্মপ্রত্যয়ী ছিলেন ফেরার ব্যাপারে। বারবার বলেছিলেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান তিনি। সে লক্ষ্যে ফিটনেসেও জোর দিয়েছিলেন। গেল কয়েক মাসে মিরপুরের অনুশীলনে একটা মুখ প্রায় নিয়মিত দেখা যেত! তামিম ইকবাল খান।।

নিজের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে শুরুটাও হয়েছিল স্বভাবসুলভ ( দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রান করেন)। নিজের সততার জায়গা থেকেই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরই সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছিলেন, তিনি এখনো পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলেননি শেষ ওয়ানডেতেও। এমনকি তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছিলেন তামিম।

তামিম নির্বাচকদের জানান, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তবে শোনা গেছে, দল ঘোষণার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও। সাকিব নাকি এমনও বলেছেন, আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।

একনজরে বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড

নানা গুঞ্জনের মধ্যেই সত্যি সত্যি তামিমকে ছাড়াই দল ঘোষণা করে বিসিবি। এবার গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা নিয়ে হাজির হচ্ছেন সাবেক এই অধিনায়ক।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

May 23, 2026, 8:17 AM Asia/Dhaka
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
Latest News
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp