Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হারের পর যে আক্ষেপ করলেন তামিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হারের পর যে আক্ষেপ করলেন তামিম

By Saiful IslamMarch 2, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের পর আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের মুখ থেকে। তিনি বলেছেন, আরও ৩০-৩৫ রান হলে ম্যাচটা বাংলাদেশ জিততে পারত।

তামিম ইকবাল

ম্যাচ শেষে তামিম আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমরা যেখানে ছিলাম, সেখান থেকে আরও ৩০-৩৫ রান হলে খুব ভালো হতো। উইকেট কঠিন ছিল, বিশেষ করে স্পিনের বিপক্ষে। আমরা ভালো শুরু (ব্যাটিং) করতে পারিনি। কিন্তু মাঝে ভালো একটা জুটি দাঁড়িয়েছিল। এরপর দ্রুতই তিনটি উইকেট হারিয়ে ফেলি। উইকেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভেবেছিলাম এই পিচে ২৫০ রানের মতো করা যাবে। আমরা সেই পথেই ছিলাম। কিন্তু পরে মোমেন্টাম হারিয়ে ফেলি।’

ব্যাটিং নিয়ে প্রশংসা না করলেও তামিম প্রশংসা করেছেন বোলিংয়ের। তাসকিন, তাইজুল ও সাকিবরা দুর্দান্ত বল করেছেন ইংলিশদের বিপক্ষে। তাই তো ম্যাচ শেষে তামিম বললেন, ‘আমরা খুব ভালো বল করেছি, ফিল্ডিংও ভালো হয়েছে। কিন্তু আপনাকে কখনও কখনও মালানের মতো ইনিংস করে আনতে হবে। তবুও ম্যাচটা কঠিন হয়েছে।’

মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করে ২০৯ রান তোলে বাংলাদেশ। ওপেনার তামিম করেন ২৩ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। তার ৮২ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। বাকিদের মধ্যে দশের ঘর স্পর্শ করেন মাত্র চারজন। মাহমুদউল্লাহ রিয়াদ ৩১, মুশফিকুর রহিম ১৬, তাসকিন আহমেদ ১৪ ও তাইজুল ইসলাম ১০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন জফরা আর্চার, মার্ক উড, মঈন আলি ও আদিল রশিদ। একটি করে উইকেট পান ক্রিস ওকস ও উইল জ্যাকস।

জবাবে মালানের সেঞ্চুরিতে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংলিশরা। মালান ১৪৫ বলে খেলেন ১১৪ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়ের মার। মালান দুর্দান্ত এক ইনিংস খেললেও অন্যরা টাইগারদের সামনে বেশি সময় টিকে থাকতে পারেননি। উইল জ্যাকস ২৬, আদিল রশিদ ১৭, মঈন আলি ১৪ ও ফিলিপ সল্ট ১২ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট পান তাইজুল। মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান সাকিব ও তাসকিন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আক্ষেপ করলেন ক্রিকেট খেলাধুলা তামিম পর হারের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
Latest News
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.