স্পোর্টস ডেস্ক : বিগত দুই বছরের বেশি সময় ধরে তামিমের নেতৃত্বে ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ। এই সময়ে ওয়ানডে সুপার লিগে প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছে দল। সেরা চারে থাকার লক্ষ্য নিয়ে এই লিগ শুরু করেছিল, শেষ করেছে শীর্ষ তিনে থেকে। তাই ভারত বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত ছিলেন তামিমও। সবকিছু ঠিক থাকলে হয়তোবা তার নেতৃত্বে এই বিশ্বকাপে খেলতো বাংলাদেশ এমনটাই জানিয়েছেন তামিম।

তামিম

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চোট নিয়েই খেলেছিলেন তামিম ইকবাল। যা ভালো ভাবে নেননি চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন প্রধান কোচ।

টিম ম্যানেজমেন্টের এমন আচরণের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। এরপর অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। ক্রিকেটে ফিরলেও হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। একই কারণে বিশ্বকাপ আর এশিয়া কাপের মতো বড় দুই টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে ড্রেসিংরুমের পরিবেশ কিংবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে তামিমের সম্পর্ক যদি স্বাভাবিক থাকত তাহলে ভারতের মাটিতে তার নেতৃত্বেই খেলতো বাংলাদেশ। দলের ভেতরের পরিবেশের কারণেই অধিনায়কত্ব ছেড়েছেন তামিম।

আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল টু’, ৩ দিনে কত আয় করল

দেশের ক্রীড়া ভিত্তিক একটি ওয়েবসাইটকে তিনি বলেন, ‘যদি সবকিছু স্বাভাবিক থাকতো, সবকিছু ঠিক থাকতো তাহলে হয়তোবা আমি (অধিনায়কত্ব) চালিয়ে যেতাম। তবে আমি এখনও পর্যন্ত নিজের ওপরই দায় নিচ্ছি এটার জন্য। ভেতরে কি আলোচনা হয়েছে সেটা আমি মনে করি, আমাদের ভেতরেই থাকা উচিত। যদিও দুর্ভাগ্যবশত অনেক কিছুই নিউজে চলে আসে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.