Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ব্যথা পেয়ে মাঠে নামা হলো না তামিমের
খেলাধুলা

ব্যথা পেয়ে মাঠে নামা হলো না তামিমের

By Sibbir OsmanMay 17, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: হাতের ব্যথার জন্য চা-বিরতির সময় ড্রেসিং রুমে গিয়ে আর মাঠে নামেননি তামিম ইকবাল। ব্যথা পেয়ে বিশ্রামে আছেন চট্টলার এই ক্রিকেটার। বিরতিতে যাওয়ার আগে তামিম করেছিলেন অপরাজিত ১৩৩ রানের ইনিংস।

ব্যাট হাতে দারুণ ব্যাটিং করছিলেন তামিম। শতক হাঁকিয়েও ছিলেন ছন্দে। তবে অফ স্পিনার রমেশ মেন্ডিসকে লেট কাট খেলতে গিয়ে ডান হাতে ক্র্যাম্প করে তামিমের। সেই ওভারেই পরে ক্যাচও তুলে দেন তিনি। তবে কঠিন সেই সুযোগ মুঠোবন্দি করতে পারেনি লঙ্কান ফিল্ডার ধনঞ্জয়া ডি সিলভা।

এর আগে আগের দিনের ৩৫ রান নিয়ে তৃতীয় দিন সকালে মাঠে নামেন তামিম। প্রথম সেশনে অর্ধশতক হাঁকিয়ে লাঞ্চে যান। সেখান থেকে ফিরেই পূরণ করেন ক্যারিয়ারের দশম শতক। ছিলেন প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে টেস্টে মাইলফলক স্পর্শ করার সামনে।

তবে সেই মাইলফলক থেকে ১৯ রান দূরে থাকতেই হাতে ক্র্যাম্পের জন্য বিশ্রামে গেলেন তামিম।
ব্যথা পেয়ে মাঠে নামা হলো না তামিমের

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ২৪৬ রান। এখনও শ্রীলঙ্কা থেকে ১৫১ রানে পিছিয়ে টাইগাররা।

আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকালে ব্যাট করতে নামার সময় ফিফটি থেকে ১১ রান দূরে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। তবে ফিফটি তুলে নিতে খুব বেশি সময় লাগেনি তার। দিনের পঞ্চম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি, খেলেছেন ৭৩ বল।

তামিমের ফিফটির পর কিছুটা গুঁটিয়ে যান জয়। রানের গতিও কমে আসে কিছুটা। তবে সময় বেশি নিলেও ঠিকই ফিফটির দেখা পান ডানহাতি ওপেনার। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে তিনি খেলেন ১১০ বল, বাউন্ডারি হাঁকান ৮টি। তবে দ্বিতীয় সেশনের শুরুর দিকে ব্যক্তিগত ৫৮ রানে বিদায় নেন জয়। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর লেগ সাইডের অনেকটা বাইরের লাফিয়ে ওঠা বল ছেড়ে দিতে চাইলেও জয়ের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার গ্লাভসে জমা হয়।

জয় বিদায় নিলেও তামিম ঠিকই সেঞ্চুরির দেখা পেয়েছেন। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পথে এই বাঁহাতি খেলেছেন ১৬২ বল, বাউন্ডারি ১২টি। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল হকের (১১টি) চেয়ে এখন মাত্র ১ সেঞ্চুরি দূরে অবস্থান করছেন তামিম। শুধু কি তাই, টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিকও এখন এই বাঁহাতি ওপেনার (তবে দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিমও এই ম্যাচে খেলছেন, ফলে ম্যাচ শেষে অবস্থান বদলে যেতে পারে)।

একদিকে তামিম যখন দায়িত্বশীল ব্যাটিং করছিলেন, অন্যপ্রান্তে তখন খুব দ্রুত বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনকেই বিদায় করেছেন বিশ্ব ফার্নান্ডোর বদলে কনকাশন সাব হিসেবে নামা রাজিথা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শরিফুল ইসলামের বলে আঘাত পেয়েছিলেন লঙ্কান ক্রিকেটার ফার্নান্ডো। শরিফুলের একটি বল আঘাত হানে ফার্নান্ডোর হেলমেটে। রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন, পরে ফের নামেন ব্যাটিংয়ে। এরপর বাংলাদেশের ইনিংসে ৮ ওভার বল করলেও আজ মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ফার্নান্ডোকে।

ফার্নান্ডোর বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছেন কাসুন রাজিথা। আর নেমে নিজের প্রথম ওভারেই নাজমুল হাসান শান্তকে বিদায় করেছেন লঙ্কান পেসার। তার করা অফ সাইডের বাইরের বলে অযথা খোঁচা মারতে গিয়ে উইকেটকিপার ডিকভেলার হাতে ক্যাচ তুলে দেন শান্ত। আউট হওয়ার আগে ২২ বলের মোকাবিলায় মাত্র ২ রান করতে পেরেছেন বাঁহাতি ব্যাটার। এরপর মুমিনুলকে বোল্ড করে ফিরিয়েছেন রাজিথা। শান্ত ও মুমিনুল দুজনেই ব্যক্তিগত ২ রানে বিদায় নিয়েছেন।

‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নেমে বাজিমাত করলেন কাসুন রাজিথা। নিজের প্রথম ওভারে নাজমুল হোসেন শান্তকে বিদায় করেছিলেন এই লঙ্কান পেসার। এবার তার দ্বিতীয় শিকারে পরিণত হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। শান্তর মতো মুমিনুলও ফিরলেন ব্যক্তিগত ২ রানে।

এর আগে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৯৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ৩৯৭ রানে। একাই ৬ উইকেট নেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। জবাবে দ্বিতীয় দিনের শেষ বিকেলে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করে বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন।

৩৯ মাস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন তামিম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa