Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী
রাজনীতি স্লাইডার

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী

By Shamim RezaJanuary 11, 20262 Mins Read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক বিশেষ কর্মীসভায় দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার আহ্বান জানান।

কাদের সিদ্দিকী

Advertisement

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেয়ার ঘটনাকেও আহমেদ আযম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, আমরা তারেক রহমানের পক্ষে জাতীয় রাজনীতিতে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব। তিনি এমপি হলে সখীপুর-বাসাইলের উন্নয়ন হবে না, বরং এলাকার মানুষের পাশাপাশি আমাদের দলেরও ক্ষতি হবে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল এমপি হলে অন্তত আমাদের ক্ষতি হবে না।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতে ইসলামী সঠিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিষয়ে অবস্থান পরিবর্তনের প্রশ্নই আসে না।

আলোচনার একপর্যায়ে শেখ হাসিনার রাজনৈতিক পতন প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, আল্লাহকে না মানার কারণেই তার পতন হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শুরুতে ওই আন্দোলনকে সমর্থন করলেও বর্তমানে আর সমর্থন দিচ্ছেন না।

বাংলাদেশিদের জন্য বি১ ভিসা বন্ড নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু এবং বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

June 26, 2026
Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

June 26, 2026
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026

Latest News

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa