Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় লেফটেন্যান্ট তানজিম হ.ত্যার কারণ জানালেন দুই আসামী
জাতীয়

লেফটেন্যান্ট তানজিম হ.ত্যার কারণ জানালেন দুই আসামী

By Shamim Rezaসেপ্টেম্বর 28, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত ২৩ সেপ্টেম্বর ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে পার্বত্য এলাকায় সেনাবাহিনীর অভিযান চলছিলো। যে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এই হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে বের করা ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Tanzim

Advertisement

তবে শনিবার ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজীম ছারোয়ার নির্জন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তারের পর মূল ঘটনাটি জানা গেছে। শনিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কারণও জানিয়েছে নাছির।

ইতিমধ্যে আইএসপিআর জানিয়েছিলো, ঘটনার দিন পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান এবং লেফটেন্যান্ট নির্জন ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন । এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

এদিকে শনিবার আটক দুই আসামী ইতিমধ্যেই হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিতে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম সেই অভিযানে ডাকাত নাছিরকে সশস্ত্র অবস্থায় ধরে ফেলেন। তখন নাছিরকে ছাড়ানোর জন্য আরও ২-৩ জন ডাকাত তানজিমের উপর হামলা চালায়। এক পর্যায়ে নাছির সুযোগ বুঝে তানজিমের গলায় ছুরি বসিয়ে দেন, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, নাছিরকে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনায় তার ফুপু শাশুড়ির বাড়িতে আত্মগোপন অবস্থায় পাওয়া যায়। সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে মোবাইল ফোনের ব্যাটারি সরিয়ে রেখেছিলেন এবং ধরা পড়ার পর ভুয়া পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল। তবে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ভয় সৃষ্টি করে চলমান অভিযানকে বাধাগ্রস্ত করা।

আমার দুই পায়ে গু.লি.র পর দুই হাতের আঙুল কে.টে দেয় তারা

এই হত্যাকাণ্ডের পর নাছির ও এনামুল বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সমুদ্রপথে বিদেশ পালানোর পরিকল্পনা করেছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ২৭ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগে, ঘটনার দিন গ্রেপ্তার হয়েছিল মামলার প্রধান আসামি মো. বাবুলসহ ৬ ডাকাতকে। এছাড়া বৃহস্পতিবার রাতে একজন গ্রেপ্তার করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa