Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তারা বলত, আপনাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে : আযমী
জাতীয়

তারা বলত, আপনাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে : আযমী

By Shamim RezaApril 13, 20263 Mins Read

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার হওয়ার অভিযোগে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জানিয়েছেন, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর গুমের প্রায় সাত বছর অতিবাহিত হলে তার ২১ ফুটের কক্ষে একটি এসি স্থাপন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষের জেরার সময় তিনি এ কথা বলেন।

আযমী

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে আজ জেরা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, শাইখ মাহদী, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

জেরায় আইনজীবী আজিজুর রহমানের প্রশ্নে আবদুল্লাহিল আমান আযমী বলেন, চাকরি থেকে বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেছিলেন তিনি। ওই রিটে ডিভিশন বেঞ্চ থেকে রুল ইস্যু করা হয়। পরবর্তীতে একক বেঞ্চে রুলের শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

আযমী বলেন, আমার চাকরি থেকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করেছিলেন সেনাপ্রধানের ডেপুটি মিলিটারি সেক্রেটারি। বরখাস্তের আদেশ বাতিল করে অবসর দেওয়ার আদেশে কে স্বাক্ষর করেছেন তা মনে নেই। বরখাস্তের আদেশ বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো আবেদনও করিনি।

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) গুম অবস্থা থেকে মুক্তির পর ‘কোর্ট অব ইনকোয়ারিতে’ জবানবন্দি দিয়েছিলেন কিনা, আইনজীবী আজিজুর রহমান দুলুর এমন প্রশ্নে ‘হ্যাঁ’ উত্তর দেন আবদুল্লাহিল আমান আযমী।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের শেষের দিকে এ জবানবন্দি দিয়েছিলাম। কোর্ট অব ইনকোয়ারিতে কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তা আমার জানা নেই।

গুমের শিকার হওয়ায় আবদুল্লাহিল আমান আযমী সেনাবাহিনী থেকে ক্ষতিপূরণ পেয়েছেন বলে দাবি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। জবাবে আবদুল্লাহিল আমান আযমী দাবি করেন, এমন কোনো ক্ষতিপূরণ তিনি পাননি।

এ সময় গুমের পর আবদুল্লাহিল আমান আযমীকে যে কক্ষে রাখা হয়, সেটির বর্ণনা জানতে চান আসামিপক্ষের আইনজীবী। একই সঙ্গে তাকে এসি কক্ষে রাখা হয়েছিল বলেও দাবি করেন আইনজীবী।

উত্তরে তিনি বলেন, আমাকে যে কক্ষে বন্দি রাখা হয়েছিল, তার বর্ণনা আমি কোর্ট অব ইনকোয়ারিতে দিয়েছি। ওই কক্ষের আয়তন ২১ থেকে ১৭ ফুট ছিল। এসি লাগানো হয়েছিল ২০২৩ সালের ৮ জুন।

এ বর্ণনা দিতে গিয়ে আবদুল্লাহিল আমান আযমী বলেন, ২০২৩ সালের ৬ জুন আমি মৃতপ্রায় হয়ে পড়েছিলাম। গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শে আমার রুমে এসি লাগানো হয়। এর আগে প্রায় সাত বছর এসি-বিহীন কক্ষে ছিলাম। তারা বলত, আপনাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।

চাকরিজীবনে কয়টি ব্রিগেড কমান্ড পেয়েছেন, আইনজীবীর এই প্রশ্নে আবদুল্লাহিল আমান আযমী বলেন, আমি দুটি ব্রিগেড কমান্ড পেয়েছি। একটি ছিল ঘাটাইল ক্যান্টনমেন্ট ৩০৯ পদাতিক ব্রিগেড ও রংপুর অঞ্চলে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে ১৬ পদাতিক ব্রিগেড।

গুম হওয়ার দিন আটতলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ছিলেন বলে জেরায় উল্লেখ করেন আবদুল্লাহিল আমান আযমী। তিনি বলেন, আমি অষ্টম তলার ফ্ল্যাটে থাকলেও ওই দিন ষষ্ঠ তলার একটি খালি ফ্ল্যাটে ছিলাম। ভবনটি আমাদের পারিবারিক। ষষ্ঠতলার কক্ষ থেকে গ্রাউন্ড ফ্লোর দেখা যায় না। তবে বারান্দা থেকে নিচের সবকিছু দেখা যায়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৩ জন। এর মধ্যে গ্রেফতার হয়েছেন তিনজন। তাদেরকে আজ সকালে ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

গ্রেফতার আসামিরা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের হয়ে আইনি লড়াই করছেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa