বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদী আমিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


