জাহিদ ইকবাল : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর নিজের প্রয়াত বাবা-মায়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাদ আসর মিশনপাড়ায় এটিএম কামালের নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম কামাল বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তাদেরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা দোয়া করি, তিনি যেন দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন।”

তিনি আরও বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা শাহাদাৎ বরণ করেছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্যও বিশেষভাবে দোয়া করা হয়েছে। পাশাপাশি নিজের প্রয়াত বাবা-মায়ের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি নূরউদ্দিন, গণসংহতির তরিকুল সুজন ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দিপু।

এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দোয়া শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


