Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি তারেক রহমানের ইতিবাচক রাজনীতি নতুনভাবে আশার সঞ্চার করছে
রাজনীতি

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি নতুনভাবে আশার সঞ্চার করছে

By Mynul Islam NadimNovember 14, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

tarek rahman

Advertisement

তিনি বলেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন। বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং আছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট মহিলা মার্কেট প্রাঙ্গণে সম্প্রতি বন‍্যায় ক্ষতিগ্রস্ত ১২৪টি পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা নিজেরাও বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পরও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পানিবন্দি শিশু, নারী, পুরুষ উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাসহ তাদের খাদ্যের ব্যবস্থা করেছে। এখন বন্যার পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের কৃষি, গৃহ পুনর্বাসনসহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজও তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে করছে।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন। বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং আছে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তারপরেও আমরা সরকারের প্রতি আহ্বান জানব, আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।

বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময়ে সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, ক্ষতিগ্রস্তদের মধ্যে যুগলী ইউনিয়নের নও মুসলিম মো. আব্দুল্লাহ, ধারা ইউনিয়নের ফজর আলী, গাজিরভিটা ইউনিয়নের আনোয়ার হোসেন প্রমুখ।

রাত সাড়ে ৩টায় নোবিপ্রবির মেয়েদের হলে অগ্নিকাণ্ড, পরীক্ষা স্থগিত

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আব্দুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জামায়াত আমির

নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে : জামায়াত আমির

July 16, 2026
মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

July 15, 2026
বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

July 15, 2026

Latest News

জামায়াত আমির

নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে : জামায়াত আমির

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

Shadik Kayem

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

রাশেদ খান

জামায়াত নামের হাঙ্গর এনসিপিকে গিলে ফেলেছে : রাশেদ খান

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa