তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী

Advertisement

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রাখা উচিত। তিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকবেন এবং তার নেতৃত্বে দেশের মানুষ নিরাপদ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। তিনি সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখারও নির্দেশ দেন।

নান্দাইল উপজেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকায় মাদক, চাঁদাবাজি, জুয়া, জুলুম ও ভূমিদস্যুতার কোনো স্থান থাকবে না। নান্দাইলকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.