জুমবাংলা ডেস্ক : দেশের সম্পদ লুটপাট, বিদেশে টাকা পাচার, ঘুম খুনের বিচার করে একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

Advertisement

শুক্রবার বিকালে নিজ এলাকা সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দলে অনুপ্রবেশকারীদের প্রতি দৃষ্টি রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ধৈর্য ধরলেই আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা দেশের সম্পদ লুটেপুটে বিদেশে পাচার করেছে দাবি করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া হাজার হাজার নেতাকর্মীদের হত্যা ও গুম করা হয়েছে জানিয়ে দায়ীদের বিচার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দীর্ঘ ১৬ বছর অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন, অবশেষে বিজয় অর্জন করেছেন। এখন ধৈর্য ধরে প্রশাসন, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করবেন।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, আবু ইউসুফ মজুমদার, আবদুর রহমান চেয়ারম্যান, চট্টগ্রামস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফারুক বাবুল, সহিদ উল্যাহ, ভিপি জাহাঙ্গীর, মির্জা মোস্তফা, রহিম উল্ল্যা সুজন চৌধুরী, হুমায়ুন কবির হুমু, যুবদল নেতা সুলতান সালা উদ্দিন লিটন, মহিন উদ্দিন মহিন, ফূটন চৌধুরী, নুর নবী রাজু, ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.