তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের উত্থান নতুন কিছু নয়। এম জি রামচন্দ্রন, জয়ললিতা ও শিবাজি গণেশনের পর এবার আলোচনায় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

ক্যারিয়ারের শীর্ষ সময়ে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম গঠন করে রাজনীতিতে নাম লেখান তিনি। শুরু থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এগোতে থাকে তার দল।
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে টিভিকে। যেখানে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট করে এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে এককভাবে লড়েছে বিজয়ের দল।
সোমবার (৪ মে) বিকেল পর্যন্ত পাওয়া তথ্যে টিভিকে ১০৭টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন-ফলে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের বড় একটি অংশ বিজয়ের প্রতি আকৃষ্ট হয়েছে। তার জনপ্রিয়তা, তারকাখ্যাতি এবং ‘পরিবর্তনের প্রতীক’ হিসেবে অবস্থান-সব মিলিয়ে ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।
বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর-দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে চেন্নাইয়ে তার বাসভবনে উৎসবের আমেজ তৈরি হয়েছে, সমর্থকদের ভিড়ে এলাকা সরব হয়ে উঠেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘মাস্টার’ ও লিও-এর মতো সুপারহিট ছবির এই তারকা এখন বাস্তব জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি-এমনটাই জোরালোভাবে আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


