Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাফল্যের পেছনের রহস্য জানালেন তাসকিন আহমেদ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাফল্যের পেছনের রহস্য জানালেন তাসকিন আহমেদ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 24, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এর আগে এমন দৃশ্য ছিল বিরল, সিরিজ সেরার পুরস্কার হাতে তুলছেন একজন পেসার। ইতিহাস বদলালেন তাসকিন আহমেদ। প্রায় ১২ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো পেসার হিসেবে ৫ উইকেট নেন। ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরা হন এই ডানহাতিন পেসার।

সাফল্যের পেছনের রহস্য জানালেন তাসকিন আহমেদ সময়ের হিসাবে প্রায় আট বছর। মাঝে খেলেছেন ৪৬ ম্যাচ। বেশ কয়েকবার নিয়েছেন ৪ উইকেট। কিন্তু অভিষেক ওয়ানডের পর ৫ উইকেটের স্বাদ আর পাওয়া হচ্ছিল না তাসকিন আহমেদের। সেই অপেক্ষা ঘুচল দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ফাইফার নেওয়ার পর বাংলাদেশের এই ডানহাতি পেসার জানালেন তার সাম্প্রতিক সাফল্যের পেছনের রহস্য।

সেঞ্চুরিয়ানে বুধবার ম্যাচ জেতানো বোলিং উপহার দেন তিন বছর আগে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া তাসকিন। ৯ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে তিনি শিকার করেন পাঁচ প্রোটিয়া ব্যাটারকে। তার স্মরণীয় দিনে বাংলাদেশ পায় ঐতিহাসিক সিরিজ জয়ের তৃপ্তি। টাইগাররা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে দেয় ২-১ ব্যবধানে। সুপারস্পোর্টস পার্কে হাতের জাদু দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি পুরস্কারই বগলদাবা করেন তাসকিন।

ইনিংস বিরতির সময় তাসকিন জানান, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বাজে সময় পেছনে ফেলে ক্যারিয়ারে নতুন সূর্যোদয়ের দেখা পেয়েছেন তিনি, ‘নিজের প্রক্রিয়ার ওপর আমার এখন অনেক বিশ্বাস। শেষ এক, দেড় কিংবা দুই বছর এভাবেই অনুসরণ করে আসছি। এটাই আমার সাফল্যের রহস্য।’

Advertisement

অঘোষিত ফাইনালে রূপ নেওয়া তৃতীয় ওয়ানডের মাঝপথেই বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী হয়ে যায়। এর পেছনে মূল অবদান ঘুরে দাঁড়ানোর মধুর গল্প লেখা তাসকিনের। গত এক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো করা এই গতি তারকার অসাধারণ নৈপুণ্যে ৩৭ ওভারে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। পরে অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত ফিফটিতে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি ঝরে তাসকিনের কণ্ঠে, ‘নিজের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। আমি নিজের প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছি এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছি। আমি উইকেট থেকে কিছুটা বাউন্স পেয়েছি। তাই নিজের লাইন ও লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি এবং কিছু ভ্যারিয়েশন করেছি।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa