Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব বা স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল
রাজনীতি

শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব বা স্বজনপ্রীতি চলবে না : মির্জা ফখরুল

By Shamim RezaMay 29, 20263 Mins Read

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না। যোগ্যতার ভিত্তিতেই সব নিয়োগ দেওয়া হবে।

মির্জা ফখরুল

Advertisement

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় এই অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না বলেও কঠোর বার্তা দেন তিনি।

এলজিআরডি মন্ত্রী বলেন, এখানে কোনো দলীয় প্রভাব চলবে না, কোনো স্বজনপ্রীতিও চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো একটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির প্রেক্ষিতেই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মির্জা ফখরুল বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটন হয়নি।

সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া মন্ত্রী না হয়েও মন্ত্রী তৈরি করেছেন। সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের বিশাল ভূমিকা রয়েছে। তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে অবশ্যই অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়া উচিত। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের প্রচুর পড়াশোনা করারও আহবান জানান তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না। তিনি বিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।

এ সময় তিনি বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে সহায়ক ও ইতিবাচক সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে সভায় সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মির্জা ফখরুল
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

July 15, 2026
বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

July 15, 2026
Shadik Kayem

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

July 13, 2026

Latest News

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

Shadik Kayem

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

রাশেদ খান

জামায়াত নামের হাঙ্গর এনসিপিকে গিলে ফেলেছে : রাশেদ খান

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa