Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর
বিভাগীয় সংবাদ

শুকিয়ে যাওয়া তিস্তা নদী হঠাৎ পানিতে টইটম্বুর

By Saiful IslamMarch 25, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে মরা খালে পরিণত হয় তিস্তা নদী। জেগে ওঠে বালুচর। কিন্তু এবার হঠাৎ পানিতে টইটম্বুর হয়ে উঠলো তিস্তা।

তিস্তা নদী

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে শনিবার (২৫ মার্চ) পর্যন্ত তিস্তায় পানিপ্রবাহ ছিল অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। অথচ ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে কিছুদিন আগেও তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে পানিপ্রবাহ ছিল না। জেগে উঠেছিল বালুচর।

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক (গেজ রিডার) নুরুল ইসলাম বলেন, ‘তিস্তা ব্যারাজ প্রকল্প দেশের বৃহত্তম সেচ প্রকল্প। যেখানে এই সময়ে সেচের জন্য পানি পাওয়া যায় না। অথচ এ বছর হঠাৎ পানিতে টইটম্বুর হয়ে উঠেছে তিস্তা। উজান থেকে নেমে আসা ঢলে গত বৃহস্পতিবার থেকে পানিপ্রবাহ বেড়ে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট টইটম্বুর হয়ে উঠেছে।’

তিনি বলেন, ‘গত বুধবার ৪৭ দশমিক ৩৯ সেন্টিমিটার পানিপ্রবাহ পরিমাপ করা হয়। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৪৯ দশমিক ৯০ সেন্টিমিটারে। শুক্রবারও পানিপ্রবাহ একই রকম ছিল। শনিবার সেই পানিপ্রবাহ কিছুটা কমে দুপুরে ৪৯ দশমিক ৭০ সেন্টিমিটারে দাঁড়ায়।’

তিস্তায় পানি বেড়ে যাওয়ায় জেলেরা মাছ শিকারে নেমেছেন উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, ‘সেচ প্রকল্প এলাকায় পানিপ্রবাহ স্বাভাবিক হয়েছে। নদীর দুই তীরে জীববৈচিত্র্যের প্রাণ ফিরেছে।’

তিস্তা নদী তীরবর্তী এলাকার বাসিন্দা আতিকুর রহমান বলেন, ‘গত তিন দিন ধরে তিস্তায় পানি বেড়েছে। তবে এতে আমাদের ফসলের ক্ষতি হয়নি। বরং পানি বাড়ায় দুই তীরের জীববৈচিত্র্যের প্রাণ ফিরেছে।’

তিস্তা তীরের দোয়ানি এলাকার জেলে এমদাদুল হক বলেন, ‘শনিবার সকাল থেকে মাছ শিকার করেছি। বৈরালী ও জয়া মাছসহ প্রায় চার কেজির মতো পেয়েছি। দুপুরে স্থানীয় বাজারে সাড়ে ৪০০ থেকে সাড়ে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেছি মাছগুলো। যদি তিস্তা নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকতো তাহলে মাছ শিকার করেই এই অঞ্চলের শত শত মানুষ জীবন-জীবিকা নির্বাহ করতে পারতো। এজন্য আমরা তিস্তা নদী খননের দাবি জানাই। আমাদের ত্রাণের কোনও প্রয়োজন নেই।’

তিস্তা ব্যারাজ এলাকার দোয়ানি মংৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রজব আলী বলেন, ‘গত কয়েকদিন ধরে ভারতে ভারী বর্ষণ হয়েছে। এ কারণে তিস্তা নদীতে পানি বেড়েছে। এতে জেলেরা মাছ শিকার করতে পারছেন।

অনেকে গত কয়েকদিনে প্রতিদিন চার-পাঁচ কেজি করে বৈরালী মাছ শিকার করেছেন। তিস্তায় পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কয়েক হাজার জেলের জীবিকা স্বাভাবিকভাবে চলে। তবে পানিপ্রবাহ স্বাভাবিক না থাকলে জেলেদের পেশা বদলাতে হয়। সরকার যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে শুধু যে আমরা লাভবান হবো, তা কিন্তু নয়। এতে জমি বাঁচবে, প্রতি বছর ভাঙনরোধ হবে, কৃষি উৎপাদন বাড়বে, সরকারের ত্রাণ কার্যক্রম চালাতে হবে না, মানুষের কর্মসংস্থান হবে। তাই আমাদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা বলেন, ‘তিস্তা নদীর উজানে ভারতে ভারী বর্ষণ হয়েছিল। আমাদের অঞ্চলেও দুই দিন বৃষ্টিপাত হয়েছে। সবমিলিয়ে উজানের ঢলে শুকিয়ে যাওয়া তিস্তা নদীতে পানি বেড়ে গেছে। ফলে জীববৈচিত্র্যের পাশাপাশি জেলেদের মাঝে প্রাণ ফিরেছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর দুই তীরের মানুষের ভাগ্যের চাকা ঘুরবে উল্লেখ করে তিনি বলেন, ‘বদলে যাবে এই অঞ্চলের কৃষি অর্থনীতি, মৎস্য, প্রাণিসম্পদ ও যোগাযোগ ব্যবস্থা। এজন্য প্রকল্পটি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড সরকারের উচ্চ মহলে যোগাযোগ করে চলেছে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
টইটম্বুর তিস্তা তিস্তা নদী নদী পানিতে বিভাগীয় যাওয়া শুকিয়ে সংবাদ হঠাৎ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
Latest News
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.