ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান শেষ পর্যন্ত কোনো চুক্তিতে সই করুক বা না করুক—যুক্তরাষ্ট্র নিজেদের আগেই জয়ী মনে করছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, জয় তাদেরই। তার ভাষায়, তারা ইতোমধ্যেই ওই দেশটিকে পরাজিত করেছে। ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এখন দেখার বিষয় তারা চুক্তিতে যায় কি না। তবে চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে সেটি বড় কোনো বিষয় নয়, কারণ তারা সবদিক থেকেই এগিয়ে রয়েছে।
ট্রাম্পের এমন আত্মবিশ্বাসী ও কঠোর বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিরা একটি অভিন্ন কাঠামো তৈরির লক্ষ্যে জটিল আলোচনা চালিয়ে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুক্তির শেষ পর্যায়ের আগে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখার কৌশল হিসেবেই ট্রাম্প এ ধরনের বক্তব্য দিয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা ও সিএনএন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


