Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি গোয়েন্দার জালে ভয়ংকর নারী প্রতারক গ্রেফতার
অপরাধ-দুর্নীতি জাতীয়

গোয়েন্দার জালে ভয়ংকর নারী প্রতারক গ্রেফতার

By Saiful IslamMay 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : এক নারীর পাঁচ নাম। কখনো তিনি কানাডার নাগরিক, কখনো বা অস্ট্রেলিয়ার। আছে বিভিন্ন নামে পাসপোর্টও।

নিজেকে ডিভোর্সি দাবি করে অনলাইন ম্যারেজ মিডিয়ায় দেন বিয়ের বিজ্ঞাপন। তার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। অসংখ্য পাত্রকে বিপদে ফেলা এ নারী প্রতারককে এক সহযোগীসহ রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দার জালে ভয়ংকর নারী প্রতারক গ্রেফতার

Advertisement

তেমনি একজন দেওয়ান মাহমুদুল্লাহ। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন তিনি। অনলাইনে শাদী ডটকম নামক একটি ম্যারেজ মিডিয়ায় তার পরিচয় হয় সুমাইতা ওরফে সুমি নামের ওই নারীর সঙ্গে। সুমি নিজেকে ডিভোর্সি এবং বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক দাবি করেন তার কাছে। বিয়ের পর পাত্রকে (দেওয়ান মাহমুদুল্লাহ) স্থায়ীভাবে কানাডায় বসবাসের প্রস্তাবও দেন ওই নারী।

দেওয়ান মাহমুদকে সুমি জানান, তিনি ছুটি কাটানোর জন্য দেশে এসেছেন। পাত্রী দেশে পাত্র আমেরিকায়। ভার্চুয়ালি বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। অ্যাংগেইজমেন্টের রিং আর অন্যান্য খরচ বাবদ পাত্র সুমিকে প্রায় তিন লাখ টাকা পাঠান। বিয়ে হবে গুলশানের একটি বাসায়। বিয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখা যায় সুমির কোনো অস্তিত্বই নেই। মানে প্রতারণার শিকার হয়েছেন পাত্র দেওয়ান মাহমুদ। পাত্রের করা মামলায় পাত্রী এখন গোয়েন্দার জালে।

অনলাইনে পাত্রীর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন দেওয়ান মাহমুদ। শুধু কানাডা নয়, অস্ট্রেলিয়ান তিনটি পাসপোর্ট বানিয়েছেন সুমি। একটিতে নাম মেরিনা ফিরোজা, আরেকটিতে সায়মা আসমা, বাকি দুটিতে শারমিন শায়লা ও ফৌজিয়া আলি। কানাডার দুটি পাসপোর্টে তার নাম ফারজানা মেরিনা, আরেকটি বেগম সুমাইতা। সব পাসপোর্টই ভুয়া। ফটোশপের মাধ্যমে বদলে ফেলেছেন নিজের চেহারা। তার আসল নাম শায়লা শারমিন সুমি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে সাংবাদিকদের দেখান কীভাবে কণ্ঠ পরিবর্তন করে কথা বলতেন সুমি। গলায় চাপ দিয়ে নিজের কণ্ঠ পরিবর্তন করে কখনো পাত্রী, আবার কখনো পাত্রীর মা বনে যান তিনি।

পুলিশ বলছে, শুধু বাংলাদেশের নয়, ভারত ও পাকিস্তানের অন্তত ২০ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারি বিভাগ) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বাংলাদেশের নাগরিক বিদেশে অবস্থান করছেন এমন ৮ থেকে ১০ জন আছেন, পাকিস্তানের আছে ৮ থেকে ১০ জন, ভারতের আছে ৮ থেকে ১০ জন। এসব ছেলের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে। সে অপরাধের কথা স্বীকার করেছে আমাদের কাছে। তার মোবাইল ফোনে ৮ থেকে ১০টি দেশের পাসপোর্ট পাওয়া গেছে। কিছু ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গেছে। এর সবই বানানো এবং সাজানো ও জাল।

অনলাইনে পাত্র-পাত্রী পছন্দ করার পর যাচাই-বাছাইয়ের পরামর্শ পুলিশের।

ভূয়া ডাক্তার জহিরুলের ভিজিট ৫০০ টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

July 7, 2026
জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

July 7, 2026
জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

July 7, 2026

Latest News

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

নুরুল হক নুর

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

Nahid

সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa