টেসলা, স্পেসএক্স ও এক্সএআই-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদন কারখানা তৈরি করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পে প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে।

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, মাস্কের নতুন প্রকল্পের নাম ‘টেরাফ্যাব’। এটি হবে তিন কোম্পানির যৌথ উদ্যোগ। মাস্কের ভাষ্য অনুযায়ী, টেরাফ্যাব প্রকল্পের মূল লক্ষ্য প্রতি বছর এক টেরাওয়াট সমপরিমাণ কম্পিউটিং শক্তি উৎপাদন করা, যা তার কোম্পানিগুলোর ক্রমাগত চিপের চাহিদা পূরণে সহায়তা করবে।
লাইভস্ট্রিমের মাধ্যমে মাস্ক বলেন, বর্তমানে স্যামসাং, টিএসএমসি ও মাইক্রনের মতো চিপ সরবরাহকারী পার্টনাররা শুধুমাত্র তার চাহিদার দুই শতাংশ মেটাতে সক্ষম। তাই ভবিষ্যতের জন্য নিজের কারখানা তৈরি করা ছাড়া উপায় নেই। তিনি বলেন, “আমাদের প্রচুর চিপ দরকার। টেরাফ্যাব ছাড়া আমরা প্রয়োজনীয় চিপ পাই না।”
প্রকল্পটি টেক্সাসের অস্টিনে শুরু হবে, যেখানে টেসলার সদর দপ্তর অবস্থিত। কারখানায় দুই ধরনের চিপ উৎপাদিত হবে:
-পৃথিবীতে ব্যবহারযোগ্য চিপ – যেমন টেসলার ফুল সেলফ ড্রাইভিং প্রযুক্তি এবং ‘অপটিমাস’ রোবটের জন্য।
-মহাকাশে ব্যবহারের উপযোগী শক্তিশালী ও টেকসই চিপ।
এছাড়া স্পেসএক্সের জন্য মাস্ক ‘অরবিটাল ডেটা সেন্টার’ স্থাপনের লক্ষ্যেও এই বছর ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)-এর কাছে আবেদন করেছেন।
যদিও প্রকল্পটি অত্যন্ত আশাব্যাঞ্জক মনে হচ্ছে, কিন্তু এর সাফল্য কার্যকর হবে কি না তা সময়ই প্রমাণ করবে। অতীতেও মাস্ক হাইপারলুপ, ৪০ হাজার ডলারের সাইবারট্রাক এবং স্বচালিত ড্রাইভিং প্রযুক্তি নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা সব সময় পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


