Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারীরা
Bangladesh breaking news জাতীয়

মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারীরা

By Saiful IslamJuly 17, 2024Updated:July 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের স্মরণে বুধবার (১৭ জুলাই) দুপুরে সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা।

Naim

Advertisement

মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সমন্বয়করা বলেন, আজকে (মঙ্গলবার) পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল ১৭ জুলাই দুপুর ২ টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হবে।

এ সময় সমন্বয়কদের পক্ষ হতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা এবং ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীকে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসার অনুরোধ জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত নাঈম বলেন, আগামীকালও আমাদের কর্মসূচি থাকবে। কিন্তু আগামীকাল আশুরা থাকায় আমরা আলোচনা করে রাতে এই বিষয়ে জানাব।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে সংকোচিত, শঙ্কিত, বিব্রত ও ভয়ের মধ্যে রয়েছে তা আপনারা আজকে দেখেছেন। আমরা ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাস না। শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তারা ট্রেনিংপ্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী। সেই ট্রেনিংপ্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী, যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের ওপর হামলা চালানো হয়। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত। তারা ক্যাম্পাসে সন্ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছে। এই ভয়ের পরিবেশ নিরসনে আমাদের যারা শিক্ষক রয়েছেন এবং ভিসির দায়িত্বের সমালোচনা করি।

নাঈম আরও বলেন, ভিসি স্যার আমাদের অভয় ও নির্ভয় দিয়ে কোনো বিবৃতি দেননি। এমনকি আমাদের প্রক্টর স্যারও আমাদের অভয় দিয়ে কোনো বিবৃতি দেননি। যাতে করে আমরা নির্ভয় হতে পারি। তাদের শ্মশান সমান নিস্তব্ধতা আমাদের আরও ভীত-সন্ত্রস্ত করে রেখেছে।

তিনি আরও বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আর কোনো মহলের কোনো প্রশ্ন নেই। কিন্তু এই যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ যেভাবে মধ্যযুগীয় বর্বর নির্যাতন চালিয়েছে টোকাই, বহিরাগত ও যুবলীগকে নিয়ে আমরা এতে ভীত-সন্ত্রস্ত। আমরা নিরাপত্তা চাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

July 18, 2026

Latest News

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa