Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tarek HasanJuly 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোনো দলকে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে। তবে সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো ব্যবস্থা নেবে।

আসাদুজ্জামান খান কামাল

Advertisement

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার মধ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। যুবলীগ তাদের সোমবারের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ পিছিয়ে বৃহস্পতিবার নিয়ে যায়। বিএনপির অরাজকতা সৃষ্টির চেষ্টা ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের পক্ষ থেকে বলা হয়।

দুই দলের সমাবেশের স্থান নিয়ে গতকাল দিনভর ছিল নাটকীয়তা। বুধবার দুপুর পর্যন্ত মহাসমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দর-কষাকষি হয়। এর মধ্যে আওয়ামী লীগও সমাবেশের কয়েকটি সম্ভাব্য স্থান নিয়ে রাত নয়টা পর্যন্ত নানা ধরনের তৎপরতা চালায়।

বুধবার রাত ৯টার দিকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, তাদের মহাসমাবেশ বৃহস্পতিবারের (আজ) পরিবর্তে শুক্রবার হবে। এর আধা ঘণ্টার মধ্যে আওয়ামী লীগও জানায়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ সমাবেশটিও হবে শুক্রবার বেলা আড়াইটায়।

বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, তারা আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে। বিএনপিও তাদের পূর্বনির্ধারিত স্থান নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানিয়েছে।

এমন প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি। তাছাড়া কোনো দলকেই রাস্তা বন্ধ করতে সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

সড়ক ছাড়তে বিএনপিকে ১০ মিনিট সময়, ৫ মিনিটেই ফাঁকা

মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বহু আগ থেকেই মাদক আমাদের সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে। এরইমধ্যে আমাদের দেশে অনেক সর্বনাশী ড্রাগ চলে এসেছে। আমরা মাদক তৈরি করি না, কিন্তু আমাদের প্রতিবেশী কিংবা অন্য দেশ থেকে আসা মাদকের সবচেয়ে খারাপ শিকার হচ্ছি আমরা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026
পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

July 13, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

July 13, 2026

Latest News

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

Bonna

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি

স্বাস্থ্যকর্মীদের ছুটি

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa