Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এশিয়ার মহাদেশীয় ফুটবল–শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ
খেলাধুলা ফুটবল

এশিয়ার মহাদেশীয় ফুটবল–শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ

By Tarek HasanJanuary 12, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : ১৩ মাসও হয়নি লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের। সেই স্মৃতি টাটকা থাকতে থাকতেই আজ থেকে আবার ফুটবল উৎসবে মেতে উঠছে মেসিদের বিশ্বজয়ের মঞ্চ কাতার। মধ্যপ্রাচ্যের দেশটিতে এবার এশিয়ার মহাদেশীয় ফুটবল–শ্রেষ্ঠত্বের লড়াই। যে লড়াইয়ে নামছে ২৪টি দল। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা, স্পেন ও জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দেওয়া সৌদি আরব-জাপান যেমন আছে, তেমনি এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আছে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতবিক্ষত ফিলিস্তিনও। আছে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারতও।

এশিয়ান ফুটবল

Advertisement

মেসিরা যে স্টেডিয়ামে মহাকাব্যিক এক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব জয় করেছেন, সেই লুসাইল স্টেডিয়ামে আজ কাতার-লেবানন ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৩০ দিনের ফুটবল উৎসবের।

ক্যালেন্ডারের পাতায় ২০২৪ সালটা আসার পরই মাঠে গড়াচ্ছে এশিয়ান কাপের ১৮তম আসর। তবে কাগজে-কলমে এবারের টুর্নামেন্টের নাম ২০২৩ এএফসি এশিয়ান কাপ। কারণ, টুর্নামেন্টটি ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ নিয়ে চীনের কঠোর বিধিনিষেধের কারণেই তা সরিয়ে নেওয়া হয়েছে কাতারে।

বিশ্বকাপের মঞ্চে এশীয় শ্রেষ্ঠত্বের সম্মান ধরে রাখার লড়াই স্বাগতিক কাতারের। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান কাপটা জিতেছে কাতার। তবে নিজ দেশে এবার ফেবারিট নয় কাতারিরা। ফেবারিট হিসেবে নাম আসছে জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইরান ও অস্ট্রেলিয়ার।

হট ফেবারিট অবশ্য জাপান। এশিয়ান কাপের সবচেয়ে সফল দলটি ফিফা র‌্যাঙ্কিংয়েও এশিয়ার সেরা দল। টানা ১০টি ম্যাচ জিতে কাতারে যাওয়া দলটির পঞ্চম এশিয়া কাপ জয় নিয়েই বাজির দরটা সবচেয়ে বেশি।

জাপানের পথে যারা বাধা হতে পারে, তাদের এক দল সৌদি আরব কোচ হিসেবে নিয়ে এসেছে রবার্তো মানচিনিকে। সেই মানচিনি, যাঁর কোচিংয়েই চার বছর আগে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। ইউরোপের পর ইতালিয়ান কোচের ওপর এখন এশিয়া জয়েরও গুরুদায়িত্ব। চাপটাও অনেক বেশি। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমাদের মতো তারকাদের সৌদি প্রো লিগে নিয়ে এসে ফুটবল–বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে সৌদিরা। ঘরোয়া ফুটবলকে তারার হাট বানানোর সুফল জাতীয় দলেও পড়েছে, সেটি প্রমাণের দায়িত্ব সৌদি আরবের। চাপটা কমাতে মানচিনি আগেই বলে দিয়েছেন, ‘সৌদি জাতীয় দল ফেবারিট নয়। কাগজে-কলমে আমাদের চেয়ে শক্তিশালী দলের অভাব নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

জাপান-দক্ষিণ কোরিয়া ইউরোপে রপ্তানি করা ফুটবলারদের নিয়েই নামছে। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু তো এশিয়া কাপ ছাড়িয়ে চোখ রেখেছেন আরও উঁচুতে, ‘আমি তো বলে আসছি, এশিয়ান কাপ জয়েই চোখ আমাদের। তবে এটা আমাদের ছোট ও মাঝারি মানের লক্ষ্য। সবচেয়ে বড় লক্ষ্যটা ২০২৬ বিশ্বকাপ।’

এবারের এশিয়ান কাপে সবচেয়ে বড় তারকা সন হিউং-মিনের কাঁধে জাপানিদের চেয়েও বড় ভার। টটেনহাম তারকার দক্ষিণ কোরিয়া যে ১৯৬০ সালের পর আর এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ গোল করা সন কি কোরীয়দের ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারবেন? সেই অভিযানে জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমানকে কোচ হিসেবে পেয়েছে কোরিয়া। ২০১৩ সালে কোচ হিসেবে যুক্তরাষ্ট্রকে কনক্যাকাফ গোল্ডকাপ জেতানো ক্লিন্সমান মনে করছেন, এবারই সময়, ‘৬৪ বছর—কোরিয়ার জন্য ৬৪ বছর অনেক লম্বা সময়। এখন সময় হয়েছে সেটি (অপেক্ষার) অবসানের।’

দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ভারত টানা দ্বিতীয়বার খেলছে এশিয়ান কাপে। গতবার অবশ্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি।

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মৌসুমী হামিদ

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে এশিয়ান কাপে। ইরান, আরব আমিরাত ও হংকংয়ের গ্রুপে পড়া ফিলিস্তিনিরা খেলার মাঠে কতটা মন দিতে পারবে, প্রশ্ন আছে এ নিয়েও। দলটির কোচ মাকরাম দাবুবও স্বীকার করেছেন, খেলোয়াড়দের মন পড়ে আছে দেশে, ‘সবাই অনুশীলনের আগে-পরে খবর দেখতে বসে যায়, সেটি টিম বাসে যেমন, তেমনি হোটেলে ফিরেও।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

July 7, 2026
আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

July 7, 2026
আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

July 7, 2026

Latest News

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa