জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যানজট রাজধানীর সবচেয়ে বড় সমস্যা। এই ট্রাফিক জ্যাম কমানোর জন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিকের কর্মব্যস্ততার মধ্যেও তারা অনেক সাহসিকতাপূর্ণ কাজ করছে। এজন্য তাদের ধন্যবাদ ও অভিবাদন।

Advertisement

তিনি বলেন, ট্রাফিক পুলিশের মূল কাজ হলো যানজট নিয়ন্ত্রণ করা ও ভবিষ্যতে এ যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অর্ধবার্ষিকী ট্রাফিক কনফারেন্স-২০২৩ (জানুয়ারি-জুন)-এ তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার। কনফারেন্সে ট্রাফিক পুলিশ সদস্যদের নানা দিকনির্দেশনা দেন তিনি।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালানো বিভিন্ন কার্যক্রম, সচেতনতামূলক কর্মসূচি, ট্রাফিকের মামলার পরিসংখ্যানসহ বিভিন্ন পদক্ষেপ কনফারেন্সে উপস্থাপন করা হয়।

এসব বিষয় তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন স্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.