Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সমাধি থেকে মরদেহ তুলে ভাসাতে হলো নদীতে
বিভাগীয় সংবাদ সিলেট

সমাধি থেকে মরদেহ তুলে ভাসাতে হলো নদীতে

By Tarek Hasanজুলাই 2, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে শেষকৃত্যর জন্য একটু জায়গা হলো না পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর। গ্রাম্য মাতব্বরদের বাধায় শ্মশ্মানের সমাধি থেকে তুলে বস্তায় ভরে ভাসিয়ে দেওয়া হলো কালনী নদীতে। এনিয়ে পুরো জেলায় তৈরি হয়েছে চাঞ্চল্য। তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। তারা বলছেন, গ্রাম্য মাতব্বরদের ক্ষমতা এত বেশী হয়েছে যে, মরদেহকে তুলে নদীতে ভাসিয়ে দিতে হয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সমাধি থেকে মরদেহ

Advertisement

জানা যায়, গেল শনিবার ফুটবল খেলার সময় পুকুর থেকে বল আনতে গিয়ে মারা যায় পাহাড়পুর গ্রামের দুই শিশু প্রলয় দাস (৭) ও সুর্য দাস (৬)। সনাতন ধর্মের রীতি অনুযায়ী মরদেহ দাহ করা হয়। তবে শিশুদের বেলায় দাহ না করে সমাধি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু গ্রামের শ্মশানে থাকা সমাধির জন্য নির্ধারিত জায়গা বন্যার পানিতে ডুবে যাওয়ায় দাহ করায় জায়গা সংলগ্ন সমাধি করা হয় মরদেহ দুটিকে। বিষয়টি জানাজানি হতেই বাধ সাধে পঞ্চায়েত কমিটির মাতব্বররা।

প্রলয় দাসের বাবা গোবিন্দ দাসকে ডেকে এনে শ্মশ্মানে মরদেহ না রাখার নির্দেশ দেয়। একইসঙ্গে সমাধি দেওয়া মরদেহ তুলে পানিতে ভাসিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। এক পর্যায়ে মাতব্বরদের চাপের মুখে সন্তানের মরদেহ সমাধি থেকে তুলে বস্তাবন্দি করে ভাসিয়ে দেওয়া হয় কালনী নদীতে। কান্নাকাটি করেও মন গলাতে পারেনি গোবিন্দ দাস। প্রলয়ের এমন পরিণতি দেখে অপর শিশু সূর্য দাসের পরিবারও তার মরদেহ বস্তাবন্ধি করে নদীতে ফেলে দেয়।

শিশু প্রলয় দাসের বাবা গোবিন্দ দাস বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে আমি আমার ছেলেকে পাহাড়পুর মহাশশ্মানের দেয়াল সংলগ্ন মাটিতে সমাধি দিই। কিন্তু গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক দিপেশ দাস ও কোষাধ্যক্ষ অসিত সরকারসহ পঞ্চায়েতের লোকেরা আমাকে ডেকে মরদেহ তুলে নদীতে ভাসিয়ে দিতে বলেন। আমি মরদেহ না তোলার জন্য গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ উপস্থিত সবার কাছে কান্নাকাটি করলেও তারা আমার কথা শুনেননি। অবশেষে পঞ্চায়েত কমিটির চাপে বাধ্য হয়ে রাতে আমি ছেলের লাশ তুলে নদীতে ভাসিয়ে দিই।’

অপর শিশুর বাবা রুবেল দাস বলেন, ‘শশ্মানে গোবিন্দ দাসের ছেলের লাশ সমাধিতে বাঁধার বিষয়টি জানার পর বাধ্য হয়ে আমার ছেলে সূর্যের লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেই।

এ ব্যাপারে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক দিপেশ সরকার জানান, ‘এটি আমার একার সিদ্ধান্ত না। গ্রাম কমিটির সবার সিদ্ধান্ত ছিল।’ আমাদের এখানে লাশ দাহ ও সমাধির জন্য আলাদা জায়গা আছে। বন্যার পানির কারণে সমাধির জায়গা ডুবে যাওয়ায় তারা লাশ দাহ করার জায়গার পাশে দাফন করে ফেলে। পরবর্তীতে পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক লাশ তোলে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি অত্যান্ত অমানবিক, শ্মশ্মানতো মানুষের সৎকারের জন্যই। এখানে সমাধিত করা হলে শ্মশ্মানের পরিচ্ছন্নতার বিষয় কেন আসবে?

এসএসসিতে বাদ যাচ্ছে জিপিএ, আসছে নতুন মূল্যায়ন

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, ঘটনা জানার পর আমি নিজে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখনো কোন অভিযোগ আসে নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

জুন 13, 2026
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Latest News
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa