স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই পদত্যাগ করেছিলেন প্রধান কোচ তিতে। এরপর দরিভাল জুনিয়রকে নিয়োগ দিতেই প্রায় দেড় বছর লেগেছিল ব্রাজিলের। দরিভালের প্রথম বড় অ্যাসাইনমেন্ট ছিল কোপা আমেরিকা। চলতি এই টুর্নামেন্টে বাজে পারফর্মেন্স করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। এই বিপর্যয়ের পর ব্রাজিল কোচ এখন নজর রাখছেন পরের বিশ্বকাপে।

প্রধান কোচ তিতে

Advertisement

রবিবার উরুগুয়ের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরেছে ব্রাজিল। গোলশূন্য মূল ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল একদমই ছন্নছাড়া ও ধারহীন। কোপা অভিযান শেষে দরিভাল জুনিয়রের টার্গেট এখন বাছাইপর্ব উতরে পরবর্তী বিশ্বকাপে জায়গা করে নেওয়া। একইসঙ্গে জানালেন, ব্রাজিলের এই ছন্নছাড়া দলটিকে পুনর্গঠন করতে আরও সময় প্রয়োজন।

“বর্তমানে এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার এবং পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।”

উরুগুয়েকে উদাহরণ হিসেবে টেনে দরিভাল আরও বলেন, “উরুগুয়ের জাতীয় দলের একটা ধরন আছে, মাঠের খেলায় যা খুবই চমৎকারভাবে ফুটে ওঠে। অনেক লম্বা সময় ধরে এই দলটা একসঙ্গে খেলে আসছে। শুরুতে ওদেরও কিছু সমস্যা ছিল, কিন্তু তারা তা শুধরে নিয়েছে। এখন তারা ফলাফল পাচ্ছে। আমার ধারণা, আমরাও এরকম কিছু অর্জন করতে পারব, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে সেসব শুভ শোধরানোর জন্য কিছুটা সময় আমাদের প্রয়োজন।”

ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না: মিশা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থান এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে। সবার ওপরে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে। তাই দরিভালের সব চিন্তা এখন বিশ্বকাপে জায়গা করা নিয়েই, “আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি, যা মোটেও স্বস্তিদায়ক নয়।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.