জুমবাংলা ডেস্ক : নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া সুমন রহমান অনিক (২০) নামের এক শিক্ষার্থী মারা গেছেন।

martyr

Advertisement

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সুমন মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর মহল্লার মৃত হাসেন আলির ছেলে। তিনি স্থানীয় জালপট্টি জামেয়া-ই-এমদাদিয়া দাখিল মাদরাসার ছাত্র ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৬ ভাই ৩ বোনের মধ্যে সুমন সবার ছোট। সে স্থানীয় একটি মাদরাসা থেকে আগামী বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। পরিবারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি সে ভাইদের সঙ্গে স্থানীয় বাজারে কাঁচা তরকারি বিক্রি করতো। গত ২০ জুলাই বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেয় সুমন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি করলে পেটে গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় তার তিনবার অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি তার পেটে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিল চিকিৎসকরা। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। গত বুধবার বিকেলে তাকে কুর্মিটোলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জুলহাস মিয়া বলেন, ভাইটা আমার ৩৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শহিদ হলো। অনেক কষ্ট হয়েছে তার। চোখের সামনে সব দেখেছি। আমরা গরীব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বেশি টাকা না লাগলেও ওষুধ কিনতে কিনতেই হিমশিম খেতে হয়েছে। সান্ত্বনা এতটুকুই ভাইটা দেশের জন্য শহিদ হলো। ওর জন্য সবাই দোয়া করবেন; যেন আল্লাহ বেহেশত নসিব করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.