জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বুধবার প্রকাশিত হবে। তবে কত সদস্যবিশিষ্ট কমিটি হতে পারে, তা জানা যায়নি। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।- খবর -বিডি২৪লাইভ

Sibir

Advertisement

মঙ্গলবার রাতে দেশের জনিপ্রিয় অনলাইন গণমাধ্যম বিডি২৪লাইভ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এস এম ফরহাদ বলেন, আমরা সভাপতি ও সেক্রেটারির জনসম্মুখে পরিচিত হওয়ার পর এই ধাপে আগামীকাল আমরা ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছি ইনশাআল্লাহ।

কত সদস্য বিশিষ্ট কমিটি হবে তা জানতে চাইলে তিনি বলেন, এটা আপাতত না জানাই। কালকে কমিটি ঘোষণার সময় একসাথে জানাবো, ইনশাআল্লাহ।

এস এম ফরহাদ আরো বলেন, কমিটি নতুন নাহ। আমাদের কমিটি জানুয়ারিতে গঠন হয়েছে। সুতরাং কমিটি গঠনের কোন কাজ নাই; শুধু জনসম্মুখে পরিচিত করাটাই এর উদ্দেশ্য।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি ঘোষণা করে আত্মপ্রকাশ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেন এস এম ফরহাদ। সুত্র : বিডি২৪লাইভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.