Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কোম্পানি নিবন্ধনের ব্যয় বাড়লো
জাতীয়

কোম্পানি নিবন্ধনের ব্যয় বাড়লো

By iNews DeskJuly 18, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোম্পানি নিবন্ধন-সংক্রান্ত ৩৬ ধরনের সরকারি সেবায় ফি দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া তিনটি সেবায় নতুন করে ফি আরোপ করা হয়েছে। তবে ২২ ধরনের সেবায় ফি আগের মতোই রাখা হয়েছে। একই সঙ্গে একটি বিশেষ ধরনের সেবার ওপর থেকে ফি দেওয়ার প্রথা বিলুপ্ত করা হয়েছে।

কোম্পানি নিবন্ধনের ব্যয় বাড়লো

Advertisement

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) তাদের ৬৬ ধরনের সেবা দেওয়ার বিপরীতে আরোপিত ফি হার সম্প্রতি হালনাগাদ করে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। কোম্পানি নিবন্ধনের আবেদন ফি ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। ফার্মের নামে ও প্রধান কারবারের স্থানের পরিবর্তন রেকর্ড করার ফি ২০০ থেকে ৫০০ টাকা। ফার্মের রদবদল বা বিলুপ্তি লিপিবদ্ধ করার ফি ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। ভুল সংশোধন ফি ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়।

সোসাইটি নিবন্ধনের ক্ষেত্রে ফি ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। দলিল নথিভুক্তকরণে দিতে হবে ৪০০ টাকার স্থলে ৮০০ টাকা। দলিলাদি পরিদর্শনে ২০০-এর জায়গায় ৪০০ টাকা। নিবন্ধন সনদের অনুলিপি পেতে দিতে হবে ৫০০ টাকা। আগে এর ফি ছিল ২০০ টাকা। দলিলের কপি পেতে বা অংশবিশেষের জন্য প্রতি ১০০ শব্দের জন্য দিতে হবে ১০ টাকা। এ ক্ষেত্রে সর্বনিম্ন ফি হার ২০০ টাকার পরিবর্তে করা হয়েছে ৫০০ টাকা। সোসাইটির নামের ছাড়পত্র নেওয়ার খরচ দ্বিগুণ করে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির শেয়ার মূলধন ১০ লাখ টাকার বেশি হলে তা নিবন্ধনের জন্য ৫০ লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। আর ৫০ লাখ টাকার বেশি পরিমাণের জন্য প্রতি লাখে ৮০ টাকার পরিবর্তে ১৩০ টাকা করা হয়েছে।

সংঘস্মারকের বিবৃতি দাখিলের জন্য ৫০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা, অন্যান্য দলিলের জন্য ২০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা এবং সংঘস্মারক আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত কোনো বিষয় রেজিস্ট্রার কর্তৃক লিপিবদ্ধ করার ফি ৩০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা করা হয়েছে।

বিদেশি কোম্পানির ক্ষেত্রে বন্ধক, ডিবেঞ্চার বা চার্জের প্রথম বার নিবন্ধনের পর নিশ্চয়তা বিধানকৃত অর্থের মোট পরিমাণ অনধিক ৫ লাখ টাকা হলে ফি বর্তমান ৩০০ টাকার পরিবর্তে ৪০০ টাকায় উন্নীত করা হয়েছে। আর প্রথম ৫ লাখ টাকার পর থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত প্রতি ৫ লাখ টাকা বা তার অংশবিশেষের জন্য ২০০ টাকার জায়গায় ৩০০ টাকা এবং প্রথম ৫০ লাখ টাকার পর থেকে যে কোনো পরিমাণ টাকার জন্য প্রতি ৫ লাখ টাকা বা তার অংশবিশেষের জন্য বর্তমান ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা এবং বন্ধক বা চার্জ নিবন্ধন বহি পরিদর্শনের ফি ২০০ টাকার জায়গায় ৫০০ টাকা ও রিসিভার নিয়োগের ফি ৪০০ টাকার পরিবর্তে ৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa