Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পদ্মা সেতুর নদী শাসন কাজে ব্যয় বেড়েছে ৮৭৭ কোটি টাকা
জাতীয়

পদ্মা সেতুর নদী শাসন কাজে ব্যয় বেড়েছে ৮৭৭ কোটি টাকা

By Tarek HasanSeptember 27, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (৩য় সংশোধিত)’ প্রকল্পের নদী শাসন কাজের ভেরিয়েশন বাবদ পূর্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান চীনের সাইনোহাইড্রো করপোরেশনকে (এসএইচসিএল) আরও ৮৭৭ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকা পরিশোধ করতে হবে। সেতু নির্মাণের এক বছর পরে নির্মাতা সংস্থাকে ভেরিয়েশন বাবদ এই অর্থ পরিশোধ করার একটি প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

পদ্মা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নদী শাসন কাজ একটি অত্যাবশ্যকীয় অংশ। পদ্মা নদী খরস্রোতা বিধায় সম্ভাব্য ভাঙনের হাত থেকে অ্যাপ্রোচ সড়কসহ পদ্মা সেতু রক্ষার জন্য সেতু নির্মাণের পাশাপাশি মাওয়া প্রান্তে ১.৮৩৫ কিলোমিটার এবং জাজিরা প্রান্তে ১১.০৮ কিলোমিটার দীর্ঘ নদী শাসনের কাজ সম্পন্ন করা হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ম্যাউনসেল এইসিওএম থেকে মূল সেতু, নদী শাসন ও অ্যাপ্রোচ সড়ক কাজের ডিটেইল ডিজাইন করা হয়েছে। এফআইডিআইসি কন্ট্রাক্ট ডকিউমেন্ট অনুযায়ী পদ্মা সেতু সংলগ্ন নদী শাসন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ২০১৪ সালে ১৯ জুন তারিখে চূড়ান্ত দরপত্র গ্রহণ করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসন কাজের জন্য চীনা ঠিকাদার এসএইচসিএলকে নিয়োগ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদিত হয়। উক্ত প্রস্তাবটি অনুমোদনের পর এসএইচসিএল এর সঙ্গে ২০১৪ সালের ১০ নভেম্বর ৪৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্নের লক্ষ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। যার চুক্তিমূল্য ৮৭০৭ কোটি ৮১ লাখ ৪১ হাজার ৪৪৬ টাকা। উক্ত কাজ তদারকির জন্য কোরিয়ান এক্সপ্রেস করপোরেশন অ্যান্ড অ্যাসোসিয়েটস নিয়োজিত আছে।

সূত্র জানায়, নদী শাসন কাজের চুক্তির আওতায় মওয়া প্রান্তে ১.৮৩৫ কিলোমিটার এবং জাজিরা প্রান্তে ১১.০৮ কিলোমিটার। এর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে (-) ২৫ মিটার গভীরতা পর্যন্ত ড্রেজিং, বালি ভর্তি ৮০০ কেজি জিও ব্যাগ দিয়ে লাউঞ্চিং অ্যাপ্রন নির্মাণ, স্লোপ এ লাউঞ্চিং অ্যপ্রোন পর্যন্ত ১২৫ কেজি জিও ব্যাগের উপরে রক রিপর‌্যাপ এবং সিসি ব্লক ডাম্পিং, বাঁধ নির্মাণ এবং স্লোপ এর উভয় দিকে সিসি ব্লক বসানো, বাঁধের ঢালে ভেটিবার লাগানো ও নদী শাসন কাজের সীমানায় পানি প্রবাহের জন্য ৫টি অফটেক নির্মাণ।

সূত্র জানায়, ক্রয় কমিটির অনুমোদিত এবং ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় কিছু আইটেমের ব্যয় কাজ চলাকালে বৃদ্ধি পেয়েছে, কিছু আইটেমের কাজের পরিমাণ কমেছে এবং কিছু আইটেমের কাজের পরিমাণ অপরিবর্তিত রয়েছে। এ ধরনের প্রায় ১৩ কাজের পরিমাণ পরিবর্তন হয়েছে।

বেশ কিছু কারণে নদী শাসন কাজের চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সূত্র জানায়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন সম্পন্ন করতে মূল চুক্তিপত্রের সময়সীমার অতিরিক্ত ৫৫ মাস সময় বেশি লাগে। প্রাকৃতিক কারণে বছরের বেশ কয়েক মাস ড্রেজার চলাচল করতে না পারায় নদী শাসনের কাজ ব্যাহত হয়। এই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। এছাড়া, কোভিড-১৯ চলাকালে বিদেশ থেকে ঠিকাদারের জনবলসহ পাথর ও অন্যান্য যন্ত্রপাতি আমদানি সীমিত হয়ে পড়ে। কোভিড-১৯ এর সময় ঠিকাদারের লোকবল কমে যাওয়াটাও অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে।

পর্যটক আকৃষ্ট করার সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান: প্রধানমন্ত্রী

সূত্র জানায়, ৩য় সংশোধিত প্রকল্পটি একনেক গত ১৮ এপ্রিল তারিখে অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ছিল। কাজের পরিমান বেড়ে যাওয়ায় ভেরিয়েশন প্রস্তাব মূল চুক্তিমূল্যের ১০.০৭৮ শতাংশ বেশি অর্থাৎ ঠিকাদার সংস্থাকে অতিরিক্ত ৮৭৭ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫৩ টাকা পরিশোধ করতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৮৭৭ কাজে কোটি টাকা নদী পদ্মা পদ্মা বহুমুখী সেতু নির্মাণ বেড়েছে, ব্যয়, শাসন সেতুর
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

February 6, 2026
Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

February 6, 2026
হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

February 6, 2026
Latest News
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

Cold

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.