Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অন্ধকার মহাসড়ক যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য
জাতীয়

অন্ধকার মহাসড়ক যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য

By iNews DeskJuly 4, 20242 Mins Read

আল-আমিন তুষার : গেল কয়েক বছরে সড়ক-মহাসড়কের ব্যাপক উন্নতি নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে যথাযথ স্থানে সড়কবাতির অভাবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্ধকারকে কাজে লাগিয়ে ছিনতাইকারীদের অপকর্মে অতিষ্ঠ পরিবহন চালক-যাত্রী সবাই।

City

Advertisement

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে চালকের মোবাইল মুহূর্তেই ছিনতাই করে নিলেন এক যুবক। মহাসড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক জ্যামে গতি কমে এলেই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায়ই।

পরিসংখ্যান না থাকলেও এমন সব ঘটনার স্বীকার কিংবা প্রত্যক্ষদর্শীদের অভিযোগের তীর পর্যাপ্ত সড়কবাতি না থাকা আর হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার দিকে।

তারা বলছেন, রাত ১টার দিকে ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যায়। গাড়ি থামতেই হঠাৎ ছুরি ধরে কিংবা আঘাত করে সব নিয়ে যায়।

শুধু ছিনতাই নয়, পর্যাপ্ত বাতির অভাবে সড়কে লেন বিভাজন নিশ্চিত করতে না পারায় রাতে উচ্চগতির ভারীযানের তীব্র আলোয় দুর্ঘটনার স্বীকার হচ্ছে হালকা যানগুলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, সড়ক ও অলিগলিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ২৬৫টি আর উত্তর সিটি করপোরেশনের ৩ হাজার ৬৬৫টি সড়কবাতি নষ্ট পড়ে রয়েছে।

অনুসন্ধানে পাওয়া রাজধানীর প্রবেশপথসহ গভীর রাতে সড়কে ছিনতাইয়ের হটস্পটগুলো হলো- যাত্রাবাড়ী, সাইনবোর্ড, উত্তরা, গুলশান, গাজীপুরের চন্দ্রা, মতিঝিল, লালবাগ, ওয়ারী, ফার্মগেট ও রমনা।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. এম হাদিউজ্জামান বলেন, শুধু সড়কের দিকে দেখছি। কিন্তু সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে। নকশা কিংবা পরিকল্পনা যখন করছি, তখন কোন কোন জায়গায় আলোকবাতি বসাতে হবে, সেইসঙ্গে কোথায় কোথায় বসানো যাবে না এটা মাথায় রাখতে হবে।’

যেখানে স্পর্শকাতর জায়গা, পথচারীর চলাচল বেশি এবং বাসস্ট্যান্ড রয়েছে, সেই স্থানগুলো দ্রুত সড়কবাতির আওতায় আনতে হবে। সঙ্গে উন্নত বিশ্বের মতো মহাসড়কে এন্টিগ্লেয়ার ডিভাইস বসালে রাতের দুর্ঘটনা কমে আসবে বলেও জানান এই বিশেষজ্ঞ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে। সড়কে কোনো অপরাধ ঘটলেই মামলা নিচ্ছি এবং তদন্ত করছি। অপরাধীরা ধরা পড়লে আইনের আওতায় আসছে। নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa