Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেদিন ঈদ হতে পারে বাংলাদেশে
জাতীয়

যেদিন ঈদ হতে পারে বাংলাদেশে

By Saiful IslamApril 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঈদ কবে হবে এ বিষয়টি নিয়ে আমাদের সবার মধ্যে একটা কৌতূহল বিরাজ করে। কারণ মুসলিমরা দীর্ঘ সময় রোজা সম্পন্ন করে এ ঈদের আনন্দ উপভোগ করতে চাই। ঈদের তারিখ নির্ভর করে কয়টি রোজা হবে সেটার ওপরে। তাই আগে থেকে নিশ্চিতভাবে তারিখ বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ৩ মে বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
যেদিন ঈদ হতে পারে বাংলাদেশে

Advertisement

আল-আরাবিয়া চ্যানেলের একটি অনুষ্ঠানে সৌদি আবহাওয়াবিদ ড. খালেদ আল-জাকাক বলেছেন, সৌদিতে ২৯ রমজানের দিনে অর্থাৎ ৩০ এপ্রিল সূর্যাস্তের প্রায় ২০ মিনিট আগে চাঁদ অদৃশ্য হয়ে যাবে এবং সূর্যাস্তের চার ঘণ্টা পর চাঁদ দেখা যাবে। সে হিসেবে এ বছর দেশটিতে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ১ মে পর্যন্ত এবং সোমবার (২ মে) সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এ ছাড়াও ঈদ উদযাপন নিয়ে অগ্রিম সম্ভাবনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তারা বলছেন, সোমবার (২ মে) বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপন হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রুনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানাসহ যেসব দেশে রমজান ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, তারা পহেলা মে ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে। যেটি তাদের জন্য ২৯তম রমজানের দিন হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, রোববার (১ মে) অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়। এটি কেবল মধ্য ও পশ্চিম এশিয়া থেকে টেলিস্কোপের সাহায্যে দেখা সম্ভব হবে। আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্য হওয়ায় ১ মে চাঁদ দেখা সম্ভব হবে না।

এ ছাড়া দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে।

সব মিলিয়ে জ্যোতির্বিদ ও আবহাওয়াবিদরা মনে করছেন, মঙ্গলবার (৩ মে) ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

টাকা ছাড়াই পাওয়া যাচ্ছে পছন্দের ঈদ পোশাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa