স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে চলমান বিশ্বকাপে বাংলাদেশি পেসাররা খুব একটা ভালো করতে পারছেন না। তারপরও একাদশে তিন পেসার খেলিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব তৈরির কথা শোনা যাচ্ছে। জানা গেছে, ভারতের কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান সাকিব।

সাকিব

Advertisement

অন্যদিকে, ডোনাল্ড চেয়েছেন তিন পেস বোলার খেলাতে। যা পছন্দ হচ্ছে না অধিনায়ক সাকিবের। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অবশ্য বোঝাতে সক্ষম হয়েছেন ডোনাল্ড। চেন্নাইয়ে নিউজিল্যান্ড এবং সবশেষ পুনেতে ভারতের বিপক্ষে ব্যর্থ টাইগারদের পেস ইউনিট। এমন হতাশাজনক পারফর্ম করার পর এক গণমাধ্যমকে কোচ ডোনাল্ড কারণও ব্যাখ্যা করেছেন।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।’

এক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য টাইগার ব্যাটারদেরই বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ডোনাল্ড, ‘জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।’

পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে ডোনাল্ড বলেন, ‘পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ মুম্বাইয়ের মাঠ একটু ছোট। কাল (আজ) ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার পর বুঝতে পারব আমাদের কী করা উচিৎ।’

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৩ জেলের দণ্ড

ডোনাল্ড আর হাথুরুসিংহে হয়তো বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। সাকিবের পরিকল্পনাকেই মেনে নিতে পারেন তারা। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে ফিরতে পারেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে উরুর ইনজুরিতে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.