Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে: মির্জা ফখরুল
জাতীয় রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে: মির্জা ফখরুল

By iNews DeskSeptember 1, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোনো নদীর নামে নয়, বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দিনব্যাপী কুমিল্লার লালমাই, নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতে সদর দক্ষিণ এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরীর বাস ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Fakhrul

Advertisement

এর আগে ২০২২ সালের ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে মির্জা ফখরুল বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ ঘোষিত হবে।

২০১৫ সালের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কিনা এ নিয়ে শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা দেন। ওই বছরের ৪ মার্চ সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দেন। একই বছরের ২৫ মে কুমিল্লা টাউন হলে জাতীয় পর্যায়ে কবি কাজী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা কুমিল্লাকে বিভাগ ঘোষণার কথা বলেন। কিন্তু ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেকের সভায় কুমিল্লার পরিবর্তে ‘ময়নামতি’ নামে বিভাগ করার সিদ্ধান্তের খবর জানান তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে কুমিল্লা নগরীতে প্রতিবাদ সমাবেশ হয়। এরপর বিভাগের নাম ময়নামতি ও মেঘনা নামকরণ করার কথা বিভিন্ন সময়ে শোনা যায়।

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ করার বিষয়টি চুড়ান্ত করা হলেও করোনা মহামারীর সময় অর্থ সংকটের কথা বলে বিষয়টি চাপা পড়ে। ২০২২ সালের নভেম্বরে নিকার বৈঠকে বিভাগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও ওই সময় তা আলোচনায় স্থান পায়নি। তবে সাবেক শেখ হাসিনারও ‘কুমিল্লা ’নামে বিভাগে আপত্তি ছিল। ২০২১ সালের ২১ অক্টোবর এক ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নয় তলাবিশিষ্ট নবনির্মিত অত্যাধুনিক ভবনের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তাঁর কাছে বিভাগের নাম কুমিল্লা করার দাবি তুলে ধরেন তৎকালীন সংসদ সদস্য বাহাউদ্দিন। যদিও প্রধানমন্ত্রী তা তাৎক্ষণিক নাকচ করে দেন। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, ‘বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুইটা বিভাগ করব, আমার দুইটা নদীর নামে। একটা পদ্মা, একটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।’ তখন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কুমিল্লা নামে’। জবাবে শেখ হাসিনা বলেন, ‘কু নাম দেব না আমি’। তখন বাহাউদ্দিন বলেন, ‘না আপা, কুমিল্লা নামে। সারা কুমিল্লার মানুষ এটা চান।’ জবাবে শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি কুমিল্লা নামে দেব না। কারণ, তোমার এই নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত। সেই জন্য আমি দেব না।’ তখন বাহার বলেন, ‘আপা মোশতাকের কুমিল্লা না। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্তের, শচীন দেব বর্মনের, নওয়াব ফয়জুন্নেছার।’ এরপর শেখ হাসিনা বলেন, ‘নো, না আমি দেব না, তো বললাম? কুমিল্লা নাম নিলেই তো মোশতাকের কথা মনে ওঠে…।’

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লাবাসী ‘কুমিল্লা’ নামেই বিভাগের পক্ষে আন্দোলন করে আসছে। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য ১৯৮৯ সালের ৫ জানুয়ারি একটি কমিটি গঠন করা হয়। কুমিল্লা গণদাবি পরিষদ নামের ওই সংগঠনের ব্যানারে বিভিন্ন সময়ে বিভাগ আন্দোলন হয়। এই সংগঠনের আহ্বায়ক প্রবীণ আইনজীবী মোখলেছুর রহমান চৌধুরী।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লাবাসীকে আর আন্দোলন করতে হবে না, বিএনপি সরকার গঠন করলে কুমিল্লা নামেই ইবিভাগ ঘোষণা করা হবে। বিষয়টি আমাদের দলের হাইকমান্ড অবগত আছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa