Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সামনে যত নির্বাচন হবে, তা সংবিধানের আলোকেই: আইনমন্ত্রী
জাতীয়

সামনে যত নির্বাচন হবে, তা সংবিধানের আলোকেই: আইনমন্ত্রী

By Saiful IslamFebruary 11, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সিভিল সোসাইটির লোকেরা বলেন দেশে নির্বাচন সুষ্ঠু হয়নি। জিয়া, এরশাদের নির্বাচন হা না ভোট আপনারা দেখেছেন। তাদের পরিণতিও দেখেছেন। শেখ হাসিনার আমলের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জনগণ আন্দোলন করছে না। এ দেশে সামনে যত নির্বাচন হবে, তা সংবিধানের আালোকেই হবে।

আইনমন্ত্রী আনিসুল হক

Advertisement

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর সহচর মরহুম আখলাকুল হোসাইন আহমেদ ওপর বিচারপতি ওবায়দুল হাসান রচিত ‘মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কারও রেডিও ঘোষণায় দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধুর ডাকে এবং তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা হাতিয়ার তুলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। শেখ হাসিনা দেশ শাসন করেন না, তিনি জনগণের সেবা করেন।

তিনি আরও বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। না খেয়েও থাকবে না। আমাদের ইতিহাস জানা খুব দরকার। বই পড়লেই সঠিক ইতিহাস জানা যাবে।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশে আজ যে উন্নয়ন, তারই পরিশ্রমের ফসল।

মোহনগঞ্জ পৌরসভা মিলনায়তনে ডা. আখালাকুল হোসাইন আহমেদ মেমোরিয়েল ট্রাস্টের উদ্যোগে আযোজিত অনুষ্ঠানে তার সন্তান বিচারপতি ওবায়দুল হাসান সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আসীম কুমার উকিল, নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য ও সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, যুব মহিলা লীগের সাবেক সম্পাদক ও সাবেক এমপি অপু উকিল, জেলার দায়রা জজ মো. শাহজাহান কবির, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ।

বিএনপির সঙ্গে আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

July 3, 2026
Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

July 3, 2026
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026

Latest News

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa