স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের মর্যাদাপূর্ণ আসর। এই দুই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যে বেশ সিরিয়াস ক্রিকেট পরাশক্তির দেশ ভারত। তাই এখন থেকেই বড় ধরণের পরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যার অংশ হিসেবে দেশটির পুরো কোচিং প্যানেল ছুটিতে যাচ্ছেন।

রাহুল দ্রাবিড়

Advertisement

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের সাথে থাকছেন না হেড কোচ রাহুল দ্রাবিড় এবং তার কোচিং প্যানেলের স্টাফরা। যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে যাবেন তারা। আর বাকি দল সেখান থেকে চলে যাবে আয়ারল্যান্ডে।

ভারতের কোচিং প্যানেলে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ছুটিতে থাকবেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাথোড় এবং বোলিং কোচ পরশ মামব্রে। তাদের বদলে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন দেশটির ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) বর্তমান কোচ ও সাবেক তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণ।

দ্রাবিড়সহ পুরো কোচিং প্যানেলকে ছুটিতে পাঠানোয় লক্ষ্মণের সাথে এই সিরিজে ভারতের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে পারেন ঋষিকেশ কানিতকর। আর বোলিং কোচের ভূমিকা দেখা যেতে পারে সাইরাজ বাহুতুলেকে। অবশ্য ভারতীয় ক্রিকেটে তাদের এমন দায়িত্বপালনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ভারতীয় দলের কোচিং সামলেছেন তারা।

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পরও রাহুল দ্রাবিড়সহ পুরো কোচিং দলকে ছুটিতে পাঠিয়েছিল ভারতীয় বোর্ড। এরপর নিউজিল্যান্ড সফরে দলের কোচের দায়িত্ব পালন করেন ভিভিএস লক্ষ্মণ। সেবারও সাইরাজ বাহুতুলে এবং ঋষিকেশ কানিতকরকে দেখা গিয়েছিলো তার সাথে।

এরপর আয়ারল্যান্ড সফরে দলটির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। ইংল্যান্ডে একটি টি-টোয়েন্টিতেও কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া জিম্বাবুয়ে সফর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে প্রধান কোচের ভূমিকায় পাওয়া গিয়েছিল তাকে।

এদিকে আয়ারল্যান্ড সফরের জন্য ভারত দল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। প্রধান নির্বাচক অজিত আগারকার ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার সাথে আলাপ শেষে দল ঘোষণা করবেন। ধারণা করা হচ্ছে এই সফর দিয়েই ভারতের জার্সিতে আবার দেখা যাবে জাসপ্রিত বুমরাহকে।

বজ্রপাতের মত জ্বলে উঠতে চান ইংল্যান্ডের পেসার মার্ক উড

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত সময় পার করছে ভারত। সেখানে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে তারা। এরপর সেখান থেকে আইরিশদের বিপক্ষে ডাবলিনে ৩টি টি-টোয়েন্টি খেলতে উড়াল দিবে তারা। এরপরেই এশিয়া কাপ এবং ঘরের মাঠে বিশ্বকাপের মিশনে নামবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.