Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

By Tarek HasanNovember 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের ৩০০ সংসদীয় নির্বাচনি এলাকায় আচরণবিধি প্রতিপালনে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৪ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা।

নির্বাচন

প্রতি তিন ইউনিয়নে একজন, প্রতি পৌরসভায় তিনজন ও সিটি করপোরেশনের প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানিয়েছে, মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রত্যেক নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন, এবার নির্বাচনে তিন সহস্রাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাহিদা আছে। এর মধ্যে প্রথম ধাপে আচরণবিধি দেখার জন্য এবং দ্বিতীয় ধাপে ভোটের দিনকে সামনে রেখে আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোগ হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সেও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

ইসির নির্দেশনা অনুযায়ী, দেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন, ৩২৮টি পৌরসভা ও ১২টি সিটি করপোরেশনে প্রায় ২ হাজার ৭০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দরকার পড়বে।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে ন্যূনতম প্রতি তিন ইউনিয়নের জন্য একজন এবং দুর্গম (পার্বত্য এলাকাসহ) ও দূরবর্তী দুই ইউনিয়নের জন্য একজন। প্রতি পৌরসভার জন্য তিনজন, তবে বড় পৌরসভায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে বলা হয়েছে। সিটি করপোরেশনে প্রতি ৪-৫ ওয়ার্ডের জন্য একজন, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটিতে প্রতি তিন ওয়ার্ডের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন আয়োজনের সাংবিধানিক সংস্থা ইসি।

চিঠিতে প্রশাসন ক্যাডারের কোনো কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে সমন্বয় করে জেলা ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

শাস্তি হবে সাদিয়া-মেহেদীর, বাতিল হচ্ছে পাইলট লাইসেন্স

তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনি প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa