স্পোর্টস ডেস্ক : এবার ভেঙে গেল ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির ২০ বছরের সংসার। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আলাদা হয়ে গেলেন টট্টি এবং তার স্ত্রী ইলারি ব্লাসি। ফেব্রুয়ারিতে ৩৩ বছর বয়সী সুন্দরী নোয়েমা বচ্চির সঙ্গে টট্টির পরকীয়ার গুঞ্জন ওঠে।
ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি

Advertisement

গত মৌসুমে টট্টির সাবেক ক্লাব রোমার ম্যাচে বচ্চিকে গ্যালারিতে দেখা যায়। সেখানে টট্টির কয়েক সারি সামনে বসেছিলেন সেই মডেল। এরপর থেকেই শুরু হয় টট্টির সঙ্গে ব্লাসির বিচ্ছেদ নিয়ে জল্পনা। যদিও টট্টি এবং তার স্ত্রী বেশ কয়েকবারই নিজেদের বিচ্ছেদের সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত সোমবার (১১ জুলাই) টট্টির স্ত্রী ব্লাসি তাদের বিচ্ছেদের খবর জানিয়ে বলেছেন, ‘২০ বছর এবং তিনটি সুন্দর সন্তানের পর টট্টির সঙ্গে আমার সম্পর্ক চুকে গেছে। এটা ব্যক্তিগত বিষয় এবং আমি এই ব্যাপারে আর কোনো কথা বলব না।’

এরপর এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন টট্টিও। শত চেষ্টার পরেও সংসার টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে এই বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, ‘সমস্যা সমাধানের অনেক চেষ্টা করেছি, তবে আজ বুঝেছি, পৃথক হয়ে যাওয়াটাই নিয়তি।’

২০০২ সালে মডেল-অভিনেত্রী ব্লাসির সঙ্গে সম্পর্কে জড়ান টট্টি। এর বছর তিনেক পরই তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন টট্টি।

উইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.